ফ্লোরিডায় বিশ্ববিদ্যালয়ের কাছে বন্দুকহামলায় আহত ১১

শনিবার রাতে ফ্লোরিডার টালাহাসিতে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় সংলগ্ন পেরি স্ট্রিটে একটি হোমকামিং উৎসব চলাকালীন সেখানে উপস্থিত লোকজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে সেই বিরোধ চরম আকার ধারণ করলে বন্দুকধারীরা গুলি ছুড়তে শুরু করে। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন হতাহত হন।
পুলিশ জানিয়েছে, এই হামলায় ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ছয়জন প্রাপ্তবয়স্ক এবং ছয়জন কিশোর-কিশোরী রয়েছে। ঘটনার পরপরই পুলিশ ও জরুরি বিভাগের কর্মীরা দ্রুত এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল এবং হামলাকারীরা কারা, তা নিয়ে বর্তমানে তদন্ত চালাচ্ছে কর্তৃপক্ষ।
সূত্র: দ্য গার্ডিয়ান


