দশ দিনের চার নির্বাচন: বিশ্বরাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে যে ভোটযুদ্ধ

মাত্র দশ দিনের ব্যবধানে বিশ্বের চারটি ভিন্ন মহাদেশের চারটি দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ নির্বাচন। ব্রাজিল, ইসরায়েল, সার্বিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই নির্বাচনী লড়াই বিশ্বরাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখবে। বর্তমান বিশ্বজুড়ে স্বৈরাচারী শক্তির উত্থান ও গণতান্ত্রিক মূল্যবোধের ক্রমাবনতির যে ধারা লক্ষ্য করা যাচ্ছে, এই নির্বাচনগুলো সেই ট্রেন্ডকে আরও শক্তিশালী করবে, নাকি গণতন্ত্রের জয়যাত্রায় নতুন প্রাণের সঞ্চার করবে—তা নিয়ে বিশ্বজুড়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
সুইডেনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ভি-ডেম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, বর্তমান বিশ্বে সাধারণ মানুষের গণতান্ত্রিক স্বাধীনতার সূচক ১৯৭৮ সালের পর্যায়ে নেমে এসেছে, যা বেশ উদ্বেগজনক। স্নায়ুযুদ্ধের উত্তাল সময়ের চেয়েও এখনকার পরিস্থিতি জটিল মনে করছেন বিশেষজ্ঞরা। এই চারটি নির্বাচনেই মূল ভিত্তি হিসেবে রয়েছে গণতান্ত্রিক রীতিনীতি রক্ষার লড়াই। বৈশ্বিক পর্যায়ে কর্তৃত্ববাদের প্রসার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের দুর্বলতা মোকাবিলায় ভোটাররা কী রায় দেন, তার ওপরই নির্ভর করছে আগামী দিনের বিশ্বব্যবস্থা।
সূত্র: দ্য গার্ডিয়ান


