ব্রিটেনে কোকেনের ভয়াবহ বিস্তার: শখ থেকে নিত্য অভ্যাসে পরিণত মাদক

যুক্তরাজ্যে কোকেনের ব্যবহার এখন আর কেবল উচ্চবিত্তের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। মাদকের দাম তুলনামূলকভাবে কমে আসায় সাধারণ মানুষের কাছে এর সহজলভ্যতা বেড়েছে। উৎসবের মাঠ, কর্মক্ষেত্র কিংবা পানশালা—জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রকোপ উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়ছে। তরুণ-তরুণীদের পাশাপাশি মধ্যবয়সীদের মধ্যেও নিয়মিত কোকেন সেবনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।
এই মাদক ব্যবহারের ফলে যুক্তরাজ্যে অপরাধের হারও পাল্লা দিয়ে বাড়ছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, কোকেন সংশ্লিষ্ট মৃত্যুর রেকর্ড এবং মাদক সেবনকারীদের বয়স বৃদ্ধির বিষয়টি বিশেষজ্ঞদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে দেশটিতে প্রতি বছর প্রায় ৯.৮ বিলিয়ন পাউন্ডের কোকেন ব্যবসার একটি বিশাল বাজার গড়ে উঠেছে। নিয়মিত সেবনকারীদের একটি বড় অংশ ব্যক্তিগত জীবনে কর্মজীবী বা উৎসবপ্রেমী হলেও, মাদকের এই মরণফাঁদ তাদের স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জোরালো হচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান


