📰 ই-পেপার
ব্রেকিং
ধীরগতিতে উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বৃষ্টির পূর্বাভাস কারাবাও কাপ থেকে বিদায় আর্সেনালের, অঘটনের শিকার প্রিমিয়ার লিগের জায়ান্টরা সারের ডিলারশিপ পেতে প্রবল প্রতিযোগিতা: চাহিদার তুলনায় আবেদন দশগুণ বেশি ইসরায়েলের নির্বাচনী লড়াইয়ে এগিয়ে নেতানিয়াহুর জোট জ্বালানি সংকটে মাঝপথে থমকে বিলাসবহুল প্রমোদতরীর বিশ্বভ্রমণ ধীরগতিতে উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বৃষ্টির পূর্বাভাস কারাবাও কাপ থেকে বিদায় আর্সেনালের, অঘটনের শিকার প্রিমিয়ার লিগের জায়ান্টরা সারের ডিলারশিপ পেতে প্রবল প্রতিযোগিতা: চাহিদার তুলনায় আবেদন দশগুণ বেশি ইসরায়েলের নির্বাচনী লড়াইয়ে এগিয়ে নেতানিয়াহুর জোট জ্বালানি সংকটে মাঝপথে থমকে বিলাসবহুল প্রমোদতরীর বিশ্বভ্রমণ
অপরাধ ও দুর্ঘটনা, আইন ও অপরাধ, জাতীয়, ব্রেকিং নিউজ

পাঁচবিবিতে ১০ দিনেই উঠে যাচ্ছে নতুন রাস্তার পিচ, অনিয়মের অভিযোগ

October 25, 2026

Spread the love

মোঃ আব্দুল মতিন প্রধান
জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের গলাকাটা-আংড়া সড়কে কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার ১০-১৫ দিনের মধ্যেই তা উঠে যাওয়ার অভিযোগ উঠেছে। সামান্য হেঁটে যেতেই বা হাত দিয়ে টানলেই রাস্তার পিচ উঠে আসছে, যা নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৯৮০ মিটার দীর্ঘ এই রাস্তাটির কার্পেটিং কাজের জন্য ৮৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় এবং কাজটির দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লিনা এন্টারপ্রাইজ।

স্থানীয়দের অভিযোগ, কাজ শুরু থেকেই নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করা হয়েছিল। সে সময় এলাকাবাসী বাধা দিলে কিছু খোয়া বদলানো হলেও পরবর্তীতে পিচ বা বিটুমিন দেওয়ার কাজেও ব্যাপক অনিয়ম করা হয় এবং পরিমাণে তা কম দেওয়া হয়। দাউদপুর গ্রামের বাসিন্দা মোয়াজ্জেম হোসেন জানান, শুরু থেকেই কাজটিতে নিম্নমানের জিনিসপত্র ব্যবহার করা হয়েছে এবং বাধা দিলেও ঠিকাদার কোনো কথা শোনেননি। মাত্র ৮-১০ দিন আগে রাস্তায় পিচ দেওয়া হলেও এখন তা উঠে যাচ্ছে, আর প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন উল্টো হুমকি দিচ্ছে। আরেক গ্রামবাসী হারুনুর রশিদ জানান, প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন প্রথমে বলেছিল রাস্তা শক্ত হতে ১৫ দিন লাগবে, কিন্তু ১৫ দিন পার হওয়ার পরও পিচ উঠে যাওয়ায় তারা এখন বলছে ২৮ দিন সময় লাগবে।

এ বিষয়ে ঠিকাদার মাহাবুব হোসেনের সাথে কথা বললে তিনি অতিরিক্ত গরমের কারণে পিচ জমতে একটু সময় লাগছে বলে দাবি করেন এবং কিছুদিন গেলেই এটি ঠিক হয়ে যাবে বলে জানান, তবে এলাকাবাসীকে হুমকি দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।

অন্যদিকে, উপজেলা প্রকৌশলী মো. মাহমুদুল হাসান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে রাস্তাটির পিচ উঠে যাওয়ার বিষয়টি তিনি দেখেছেন এবং ঠিকাদারকে সাথে নিয়ে যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত রাস্তার কাজটি তদন্ত করে অনিয়মের সাথে জড়িত ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —