📰 ই-পেপার
ব্রেকিং
ইসরায়েলের পরবর্তী সরকার গঠনে আরব দলগুলোর ভূমিকা হতে পারে নির্ণায়ক গুলশান ও বনানীবাসীর দোরগোড়ায় বইমেলার আয়োজন জন হিলির প্রথম বাজেটে কাদের জন্য সুখবর আর কাদের ওপর বাড়তি করের বোঝা? জনমত জরিপে এগিয়ে নেতানিয়াহু, চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় ইসরায়েল নাটোরে ছাত্রদল নেতার জানাজা-পরবর্তী সহিংসতা, শপিংমলে ভাঙচুর ও লুটপাট ইসরায়েলের পরবর্তী সরকার গঠনে আরব দলগুলোর ভূমিকা হতে পারে নির্ণায়ক গুলশান ও বনানীবাসীর দোরগোড়ায় বইমেলার আয়োজন জন হিলির প্রথম বাজেটে কাদের জন্য সুখবর আর কাদের ওপর বাড়তি করের বোঝা? জনমত জরিপে এগিয়ে নেতানিয়াহু, চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় ইসরায়েল নাটোরে ছাত্রদল নেতার জানাজা-পরবর্তী সহিংসতা, শপিংমলে ভাঙচুর ও লুটপাট
অর্থনীতি

কুমিল্লার চৌদ্দগ্রামে ধর্ষণের শিকার তরুণীর সন্তান ছিনিয়ে নিয়ে বিক্রির অভিযোগ

October 25, 2026

Spread the love

কুমিল্লার চৌদ্দগ্রামে ধর্ষণের শিকার তরুণীর সন্তান ছিনিয়ে নিয়ে বিক্রির অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ধর্ষণের শিকার এক তরুণীর নবজাতককে অভিযুক্তের স্বজনরা নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার জানায়, অসুস্থ নানির চিকিৎসার জন্য মা ঢাকায় থাকার সুযোগে একই গ্রামের এক যুবক তরুণীকে একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। গত শুক্রবার রাতে একটি বেসরকারি হাসপাতালে তরুণীটি পুত্রসন্তানের জন্ম দেন। পরিবারের অভিযোগ, জন্মের পরপরই অভিযুক্তের পক্ষের লোকজন নবজাতকটিকে ছিনিয়ে নেন এবং ৫০ হাজার টাকার বিনিময়ে তাকে অন্যত্র বিক্রি করে দেওয়া হয়েছে। বর্তমানে শিশুটি কোথায় বা কোন অবস্থায় রয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাচ্ছে না পরিবারটি।

ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে ৩ লাখ টাকার বিনিময়ে মীমাংসার জন্য ভুক্তভোগী পরিবারকে প্রভাবশালী মহল থেকে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। শুরুতে বিয়েতে অস্বীকৃতি জানানো অভিযুক্তের পরিবার এখন বিষয়টি আইনগতভাবে এড়ানোর চেষ্টা করছে। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —