প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
খেলাধুলা

ব্যর্থতার কারণ অনুসন্ধানে বিসিবির বড় বৈঠক: কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত

October 26, 2026

Spread the love

ব্যর্থতার কারণ অনুসন্ধানে বিসিবির বড় বৈঠক: কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত

সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক উন্নতির বিপরীতে ওয়ানডে সংস্করণে দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণ পর্যালোচনায় গতকাল বোর্ড সভাপতি তামিম ইকবাল দীর্ঘ এক সভা করেছেন। প্রায় সাড়ে তিন ঘণ্টার এই ম্যারাথন বৈঠকে কোচিং স্টাফ, নির্বাচক, জাতীয় দলের অধিনায়কসহ ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খেলোয়াড়দের দুষার আগে বোর্ড নিজেদের প্রস্তুতির প্রক্রিয়া ও কাঠামোগত কোনো ত্রুটি রয়েছে কি না, সেটিই খতিয়ে দেখছেন দায়িত্বশীলরা।

বৈঠক শেষে বিসিবি সভাপতি জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে বড় লক্ষ্য তাড়া বা গড়ার যে মানসিকতা প্রয়োজন, তা ঘরোয়া ক্রিকেটের অভ্যাসে নেই বললেই চলে। এই ঘাটতি পূরণে এখন থেকে অনুশীলন পদ্ধতিতে বড় পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। বিশেষ করে ঘরোয়া পর্যায়েও ম্যাচ পরিস্থিতির আদলে উচ্চ স্কোরের অনুশীলন বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ছুঁতে ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ জানানো হবে। খেলোয়াড়দের বড় রান করার অভ্যস্ততা তৈরি করতে এই নতুন অনুশীলন কৌশল এখন থেকে সব পর্যায়ের দলের জন্য কার্যকর করা হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —