প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
অর্থনীতি

আয়কর রিটার্ন জমা না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ বড় জরিমানার হুঁশিয়ারি

October 26, 2026

Spread the love

আয়কর রিটার্ন জমা না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ বড় জরিমানার হুঁশিয়ারি

দেশে বর্তমানে প্রায় সোয়া এক কোটি টিআইএনধারী থাকলেও এর মধ্যে অর্ধেকের বেশি মানুষ এখনো আয়কর রিটার্ন জমা দিচ্ছেন না। করযোগ্য আয় থাকা সত্ত্বেও যারা রিটার্ন দাখিলে অনাগ্রহী, তাদের জন্য এবার কঠোর অবস্থানে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। এছাড়া অনিয়ম অব্যাহত থাকলে প্রতিদিনের জন্য অতিরিক্ত ৫০ টাকা হারে জরিমানার বিধান রাখা হয়েছে।

জরিমানা ছাড়াও রিটার্ন জমা না দিলে করদাতারা নানামুখী জটিলতায় পড়তে পারেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—সরকারি বিভিন্ন খাতে বিনিয়োগের বিপরীতে প্রাপ্য কর সুবিধা বাতিল হওয়া এবং বকেয়া করের ওপর প্রতি মাসে অতিরিক্ত ২ শতাংশ হারে সুদ আরোপ। সবচেয়ে কঠোর পদক্ষেপ হিসেবে কর কর্মকর্তারা চাইলে সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষমতা রাখেন; যার আওতায় গ্যাস, বিদ্যুৎ ও পানির মতো অত্যাবশ্যকীয় পরিষেবা বন্ধ করা হতে পারে। একই সঙ্গে প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা ও বেসরকারি খাতের সংশ্লিষ্ট কর্মীরা রিটার্ন জমার প্রমাণপত্র দিতে ব্যর্থ হলে তাদের বেতন-ভাতা প্রাপ্তিতেও বড় ধরনের বাধার সম্মুখীন হতে হবে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —