অস্ট্রেলিয়ার কারাগারে ভেজিমাইট নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত বহাল

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের একটি কারাগারে ভেজিমাইট নামক বিশেষ খাদ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল রেখেছেন আদালত। আন্দ্রে ম্যাকনি নামে একজন সাজাপ্রাপ্ত খুনি কারাগারের ভেতরে এই ইস্ট-ভিত্তিক লবণাক্ত খাবারটি খাওয়ার অনুমতি চেয়েছিলেন। তার দাবি ছিল, এটি নিষিদ্ধ করার মাধ্যমে তার সাংস্কৃতিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে এবং তিনি মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন।
তবে কারাকর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা মামলাটি আদালত খারিজ করে দিয়েছেন। মামলার রায়ে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, ভেজিমাইট খাওয়ার বিষয়টি কোনো মৌলিক মানবাধিকারের পর্যায়ে পড়ে না। এর ফলে কারাগারে ওই নির্দিষ্ট খাবারটি নিষিদ্ধ থাকার পূর্বের নিয়মই কার্যকর থাকছে।
সূত্র: দ্য গার্ডিয়ান


