ঢাকা কর অঞ্চল-৬-এ ৪১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা কর অঞ্চল-৬-এর আওতাধীন বিভিন্ন শূন্যপদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে ১৩ থেকে ২০ গ্রেডের মোট ৪১টি পদে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। বিভিন্ন পদের বিপরীতে বেতন স্কেল অনুযায়ী প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
নিয়োগের ক্ষেত্রে কম্পিউটার অপারেটর, প্রধান সহকারী, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক এবং অফিস সহায়ক পদ অন্তর্ভুক্ত রয়েছে। আবেদনকারী প্রার্থীদের বয়স ১ অক্টোবর ২০২৬ তারিখের হিসেবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফরম পূরণ করতে হবে। পদের ধরন অনুযায়ী ১১২ টাকা থেকে ৫৬ টাকা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার নিয়ম রয়েছে।
আগামী ২৫ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আগ্রহী প্রার্থীরা ১৪ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।
সূত্র: প্রথম আলো


