ঘরের মেঝেতে বৃদ্ধার নিথর দেহ, পাশে রক্তমাখা হাতে মেয়ে; চাঞ্চল্যকর ঘটনার নেপথ্যে কী?

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দারা একটি বাড়ির জানালা দিয়ে এক বৃদ্ধার রক্তাক্ত নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় নিহতের মেয়ের হাতে একটি বঁটি দেখা যায়। এমন ভয়াবহ দৃশ্য দেখে প্রতিবেশীরা দ্রুত বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
রাত ১০টার দিকে পুলিশ সদস্যরা বাড়িটিতে গিয়ে দেখেন দরজা ভেতর থেকে আটকানো রয়েছে। তাৎক্ষণিক কোনো উপায় না পেয়ে স্থানীয় প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন তারা। পুলিশ বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রেখেছে।
সূত্র: প্রথম আলো


