উচ্চমাধ্যমিকের বাংলা সিলেবাসে ২৪ কবি-সাহিত্যিকের নতুন সংকলন

২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের বাংলা প্রথম পত্রের পাঠ্যসূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। নতুন এই শিক্ষাক্রম অনুযায়ী, শিক্ষার্থীদের জন্য মোট ২৪ জন বিশিষ্ট কবি ও সাহিত্যিকের লেখা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঠ্যবইটিকে নতুন আঙ্গিকে সাজাতে বেশ কিছু কালজয়ী ও সৃজনশীল রচনা নির্বাচন করা হয়েছে।
নতুন এই সংকলনে শিক্ষার্থীদের পাঠ্য হিসেবে ১২টি গদ্য ও ১২টি কবিতা যুক্ত করা হয়েছে। একই সঙ্গে, বাংলা সাহিত্যের বিশেষ গুরুত্ব বিবেচনায় একটি উপন্যাস ও একটি নাটকও এই সিলেবাসের অংশ করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই নতুন পাঠ্যবই অনুযায়ী তাদের অ্যাকাডেমিক কার্যক্রম সম্পন্ন করবে বলে জানা গেছে।
সূত্র: প্রথম আলো


