প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
দশম শ্রেণির আগে জিসিএসই পাঠ্যক্রম নিষিদ্ধ করল ব্রিটিশ সরকার অ্যাস্টন ভিলার বিপক্ষে নাটকীয় ড্রয়ে হার এড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ প্রক্রিয়া: ট্রাইব্যুনাল ছাড়লেন আরও এক বিচারপতি অস্ট্রেলিয়াকে উড়িয়ে কোচ বার্থউইকের ওপর আস্থা বাড়াল ইংল্যান্ড প্যারিস মাস্টার্সে কার্লোস আলকারাজের জয়রথ, ট্রফি জিতে বছর শেষের টুর্নামেন্টের প্রস্তুতি দশম শ্রেণির আগে জিসিএসই পাঠ্যক্রম নিষিদ্ধ করল ব্রিটিশ সরকার অ্যাস্টন ভিলার বিপক্ষে নাটকীয় ড্রয়ে হার এড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ প্রক্রিয়া: ট্রাইব্যুনাল ছাড়লেন আরও এক বিচারপতি অস্ট্রেলিয়াকে উড়িয়ে কোচ বার্থউইকের ওপর আস্থা বাড়াল ইংল্যান্ড প্যারিস মাস্টার্সে কার্লোস আলকারাজের জয়রথ, ট্রফি জিতে বছর শেষের টুর্নামেন্টের প্রস্তুতি
খেলাধুলা, ব্রেকিং নিউজ

কাঁঠালিয়ার ছোনাউটা আদর্শ ক্লাবে ভলিবল ও নেট বিতরণ

October 26, 2026

Spread the love

মো. আমিনুল ইসলাম
ঝালকাঠি প্রতিনিধিঃ


​কিশোর ও যুবকদের মাদক ও মোবাইল গেমসের আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করার লক্ষ্যে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ছোনাউটা আদর্শ ক্লাবে ভলিবল ও নেট বিতরণ করা হয়েছে।

​সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।

​এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. হাছিব ভুট্টো আকন।

ক্লাবের পক্ষে ভলিবল ও নেট গ্রহণ করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছোনাউটা আদর্শ ক্লাবের সভাপতি মো. শাহিন হোসেন।

​ভলিবল ও নেট বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন বলেন, মাদকের ভয়াবহতা ও অনলাইনের ক্ষতিকর আসক্তি থেকে কিশোর ও যুবকদের দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
​

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —