প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ সংসদীয় কমিটির দশম শ্রেণির আগে জিসিএসই পাঠ্যক্রম নিষিদ্ধ করল ব্রিটিশ সরকার অ্যাস্টন ভিলার বিপক্ষে নাটকীয় ড্রয়ে হার এড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ প্রক্রিয়া: ট্রাইব্যুনাল ছাড়লেন আরও এক বিচারপতি অস্ট্রেলিয়াকে উড়িয়ে কোচ বার্থউইকের ওপর আস্থা বাড়াল ইংল্যান্ড ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ সংসদীয় কমিটির দশম শ্রেণির আগে জিসিএসই পাঠ্যক্রম নিষিদ্ধ করল ব্রিটিশ সরকার অ্যাস্টন ভিলার বিপক্ষে নাটকীয় ড্রয়ে হার এড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ প্রক্রিয়া: ট্রাইব্যুনাল ছাড়লেন আরও এক বিচারপতি অস্ট্রেলিয়াকে উড়িয়ে কোচ বার্থউইকের ওপর আস্থা বাড়াল ইংল্যান্ড
খেলাধুলা

নেপাল প্রিমিয়ার লিগ: পাকিস্তানি ক্রিকেটারদের এনওসি পেতে পিসিবির মোটা অঙ্কের অর্থ দাবি

October 26, 2026

Spread the love

নেপাল প্রিমিয়ার লিগ: পাকিস্তানি ক্রিকেটারদের এনওসি পেতে পিসিবির মোটা অঙ্কের অর্থ দাবি

আজ থেকে শুরু হওয়া নেপাল প্রিমিয়ার লিগ (এনপিএল) ঘিরে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ছয় পাকিস্তানি ক্রিকেটারের অনাপত্তিপত্র বা এনওসি ছাড়ার বিনিময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে মাথাপিছু ২৫ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ লাখ টাকা, দাবি করার অভিযোগ উঠেছে। অথচ এই ক্রিকেটারদের কারোই আন্তর্জাতিক কোনো সূচি নেই, ফলে এনপিএলে খেলার ক্ষেত্রে বোর্ডের কোনো বাধা থাকার কথা নয়।

ইতিমধ্যে যেসব ক্রিকেটার নেপালে পৌঁছে গেছেন, তাদের ছাড়পত্রও আটকে রাখা হয়েছে বলে জানা গেছে। দাবি করা অর্থ পরিশোধ না করলে অনাপত্তিপত্র বাতিলের হুমকিও দিচ্ছে পিসিবি। এর আগেও যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের সময় পিসিবি একই ধরনের অর্থ দাবি করেছিল, যা নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছিল। ফ্র্যাঞ্চাইজিগুলোর অভিযোগ, টুর্নামেন্ট শুরুর শেষ মুহূর্তে এসে এভাবে অর্থ দাবি করাটা পেশাদারিত্বের পরিপন্থী। যদিও এ বিষয়ে পিসিবির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি, তবে এই জটিলতায় দলগুলো বেশ বিপাকে পড়েছে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —