ইউনিভার্সিটি অব ওয়াশিংটনে শিশু বানরদের ওপর পরীক্ষামূলক গবেষণার ভিডিও প্রকাশ

প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংস্থা পেটা (PETA) ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ন্যাশনাল প্রাইমেট রিসার্চ সেন্টারে পরিচালিত একটি বিতর্কিত গবেষণার ভিডিও ফুটেজ জনসমক্ষে নিয়ে এসেছে। ভিডিওটিতে দেখা গেছে, ল্যাবরেটরিতে নবজাতক ম্যাকাও প্রজাতির বানরদের তাদের মা থেকে আলাদা করে বিভিন্ন স্নায়বিক পরীক্ষার আওতায় আনা হচ্ছে। গর্ভকালীন অবস্থায় বিষাক্ত উপাদানের সংস্পর্শে থাকা এই শিশু বানরদের ওপর মূলত এই পরীক্ষাগুলো চালানো হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মাত্র দুই দিন বয়সী বানরদেরও এই গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। মূলত সামুদ্রিক শৈবাল থেকে উৎপন্ন ডোমোরিক অ্যাসিড নামক বিষের প্রভাব বিশ্লেষণের জন্য এই পরীক্ষাগুলো পরিচালনা করা হয়, যা মানুষের শরীরে জটিল রোগ সৃষ্টি করতে পারে। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের অধীনে ছয় বছর ধরে চলা এই গবেষণা প্রকল্পটি ২০২০ সালে শেষ হয়। গবেষণার এই নিষ্ঠুর পদ্ধতি এবং নবজাতক প্রাণীদের ওপর এর প্রভাব নিয়ে জনমনে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান


