প্রথাগত ধারণার বাইরে গিয়ে মডেল খুঁজছে ফ্যাশন ব্র্যান্ড টুয়েলভ

ফ্যাশন জগতে মডেলিংয়ের ক্ষেত্রে উচ্চতা, বয়স বা শারীরিক গঠনের যে চিরাচরিত বিধিনিষেধ প্রচলিত রয়েছে, তা ভাঙার উদ্যোগ নিয়েছে লাইফস্টাইল ব্র্যান্ড ‘টুয়েলভ’। বর্তমান সময়ের ফ্যাশন সচেতন মানুষের কাছে মডেলিংয়ের সংজ্ঞা নতুন করে তুলে ধরার লক্ষ্যে প্রতিষ্ঠানটি ‘ফেস অব টুয়েলভ’ নামের একটি বিশেষ কার্যক্রম চালু করেছে। এর মাধ্যমে যে কোনো বয়সের এবং যে কোনো শারীরিক গড়নের ব্যক্তি মডেল হিসেবে নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছেন।
‘ফেস অব টুয়েলভ’-এর মূল উদ্দেশ্য হলো মডেলিংকে নির্দিষ্ট কিছু নিয়মের শৃঙ্খল থেকে মুক্ত করা। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের মাঝে আত্মবিশ্বাস বাড়বে এবং সৌন্দর্যের সংজ্ঞায় বৈচিত্র্য আসবে বলে আশা করা হচ্ছে। যারা এতদিন শারীরিক সীমাবদ্ধতার কারণে নিজেদের মডেল হিসেবে কল্পনা করতে পারেননি, তাদের জন্য এটি একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। ফ্যাশন ব্র্যান্ডটি মনে করে, ব্যক্তিগত স্বকীয়তা ও আত্মবিশ্বাসই মডেল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
সূত্র: প্রথম আলো
