প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
অপরাধ ও দুর্ঘটনা

ঢাকা দক্ষিণ সিটির বর্জ্যবাহী গাড়ির অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন

October 26, 2026

Spread the love

ঢাকা দক্ষিণ সিটির বর্জ্যবাহী গাড়ির অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্যবাহী গাড়ি পরিচালনায় গুরুতর অনিয়মের অভিযোগ ওঠার পর নড়েচড়ে বসেছে সংস্থাটি। নিয়ম ভেঙে দায়িত্বপ্রাপ্ত চালকের বদলে অদক্ষ বা বহিরাগত ব্যক্তিদের দিয়ে গাড়ি চালানো এবং জ্বালানি তেল চুরির মতো গুরুতর অভিযোগ নিয়ে সম্প্রতি একটি সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে করপোরেশন কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে এই কমিটিকে সরেজমিনে তদন্ত করে সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রেজাউল করিম। তাঁর সঙ্গে সদস্য হিসেবে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম ও সহকারী সচিব মুহম্মদ মোতালেব। অনুসন্ধানে দেখা গেছে, দক্ষিণ সিটির অন্তত ২২টি গাড়ি চুক্তিবদ্ধ চালকরা না চালিয়ে অন্যদের দিয়ে পরিচালনা করছেন, যা প্রায়ই ভয়াবহ দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ২০১৭ সাল থেকে এ ধরনের দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে অন্তত ১৮ জনের। সিটি করপোরেশনের দাবি, এই অনিয়মের কারণে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এখন কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —