📰 ই-পেপার
ব্রেকিং
সুদানের দুই সামরিক বাহিনীর কমান্ডারদের ওপর যুক্তরাজ্যের কঠোর নিষেধাজ্ঞা কুমিল্লার চৌদ্দগ্রামে নবজাতক বিক্রির চেষ্টা ব্যর্থ, মায়ের কোলে ফিরল শিশু ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক সিআইডি কর্মকর্তা সেজে মোটরসাইকেল ছাড়াতে গিয়ে ধরা খেলেন প্রতারক মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে তেহরানে মক্কা জোটের উচ্চপর্যায়ের বৈঠক সুদানের দুই সামরিক বাহিনীর কমান্ডারদের ওপর যুক্তরাজ্যের কঠোর নিষেধাজ্ঞা কুমিল্লার চৌদ্দগ্রামে নবজাতক বিক্রির চেষ্টা ব্যর্থ, মায়ের কোলে ফিরল শিশু ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক সিআইডি কর্মকর্তা সেজে মোটরসাইকেল ছাড়াতে গিয়ে ধরা খেলেন প্রতারক মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে তেহরানে মক্কা জোটের উচ্চপর্যায়ের বৈঠক
রাজনীতি

‘ক্রসফায়ার’ নিয়ে মন্তব্যের জেরে আইজিপির অপসারণ দাবি জাতীয় নাগরিক পার্টির

October 26, 2026

Spread the love

‘ক্রসফায়ার’ নিয়ে মন্তব্যের জেরে আইজিপির অপসারণ দাবি জাতীয় নাগরিক পার্টির

সম্প্রতি এক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সরকারের অনুমোদন সাপেক্ষে ‘ক্রসফায়ার’ বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের যে ইঙ্গিত দিয়েছেন, তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই বক্তব্যের জেরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আইজিপিকে অবিলম্বে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে বলা হয়, আইজিপির এই মন্তব্য আইনবহির্ভূত বলপ্রয়োগে পুলিশ সদস্যদের উসকে দিতে পারে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং দেশে আইনের শাসনের পরিপন্থী।

বিবৃতিতে এনসিপি আরও উল্লেখ করে, সরকার অনুমতি দিলেও বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড বৈধ হতে পারে না। রাজনৈতিক পরিবর্তনের পর গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অবসানে ক্ষমতাসীন দলের যে অঙ্গীকার ছিল, আইজিপির এমন বক্তব্য তার সঙ্গে সাংঘর্ষিক। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা আড়াল করতেই এমন ‘উসকানিমূলক’ মন্তব্য করা হয়েছে বলে দাবি করেছে দলটি। একই সঙ্গে, পুলিশ বাহিনীকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করে গড়ে তুলতে এবং বিদ্যমান পরিস্থিতির স্থায়ী সমাধানে অবিলম্বে ‘পুলিশ কমিশন’ গঠনের দাবি পুনর্ব্যক্ত করেছে এনসিপি।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —