📰 ই-পেপার
ব্রেকিং
আরব দলগুলোর সঙ্গে জোট গড়াকে ‘লজ্জাজনক’ বললেন নেতানিয়াহু বেসরকারি চাকরিতে বেতনের অস্পষ্টতা: দর-কষাকষিতে দক্ষ হতে যা করণীয় কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানুষের যৌথ সৃজনশীলতাকে স্বীকৃতি দিতে ফ্রান্সে নতুন সাহিত্য পুরস্কার সর্বজনীন সঞ্চয়পত্র: নিয়মিত মুনাফা লাভের সহজ সুযোগ সাধারণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার এই সময়ে গণিত চর্চা কেন অপরিহার্য? আরব দলগুলোর সঙ্গে জোট গড়াকে ‘লজ্জাজনক’ বললেন নেতানিয়াহু বেসরকারি চাকরিতে বেতনের অস্পষ্টতা: দর-কষাকষিতে দক্ষ হতে যা করণীয় কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানুষের যৌথ সৃজনশীলতাকে স্বীকৃতি দিতে ফ্রান্সে নতুন সাহিত্য পুরস্কার সর্বজনীন সঞ্চয়পত্র: নিয়মিত মুনাফা লাভের সহজ সুযোগ সাধারণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার এই সময়ে গণিত চর্চা কেন অপরিহার্য?
আন্তর্জাতিক

তৃতীয়বারের মতো আইনি জটিলতায় সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি

October 26, 2026

Spread the love

তৃতীয়বারের মতো আইনি জটিলতায় সাবেক এফবিআই পরিচালক জেমস কোমি

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সাবেক পরিচালক জেমস কোমির বিরুদ্ধে নতুন করে দুটি ফৌজদারি অভিযোগ গঠন করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচক হিসেবে পরিচিত কোমির বিরুদ্ধে এটি তৃতীয়বারের মতো আইনি পদক্ষেপ। ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালতে দাখিল করা নথিপত্রে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপনীয় তথ্য ফাঁসের অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগের বিবরণ অনুযায়ী, ২০১৬ সালে কোমি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির সহায়তায় জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট স্পর্শকাতর তথ্য একটি সংবাদমাধ্যমের কাছে পাচার করেছিলেন। তবে ঠিক কী ধরনের তথ্য ফাঁস করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখন পর্যন্ত সরকারি নথিতে প্রকাশ করা হয়নি। ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈরী সম্পর্ক থাকা সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে দায়েরকৃত নতুন এই অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —