📰 ই-পেপার
ব্রেকিং
রাশিয়া-আফ্রিকা সম্মেলন: সম্পর্ক জোরদারে মস্কোর নতুন কূটনৈতিক তৎপরতা গাজায় আসন্ন শীত ও দুর্যোগ নিয়ে তীব্র উদ্বেগে বাস্তুচ্যুত পরিবারগুলো নির্বাচনী পরাজয়ের পর সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন ফ্লাভিও বলসোনারো ইসরায়েলি রাজনীতিতে স্থবিরতা: সরকার গঠনে বড় চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু ও আইজেনকোট কর্মক্ষেত্রে বেতনের স্বচ্ছতা আনতে আইনি অধিকারের সুপারিশ যুক্তরাজ্যের নজরদারি সংস্থার রাশিয়া-আফ্রিকা সম্মেলন: সম্পর্ক জোরদারে মস্কোর নতুন কূটনৈতিক তৎপরতা গাজায় আসন্ন শীত ও দুর্যোগ নিয়ে তীব্র উদ্বেগে বাস্তুচ্যুত পরিবারগুলো নির্বাচনী পরাজয়ের পর সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন ফ্লাভিও বলসোনারো ইসরায়েলি রাজনীতিতে স্থবিরতা: সরকার গঠনে বড় চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু ও আইজেনকোট কর্মক্ষেত্রে বেতনের স্বচ্ছতা আনতে আইনি অধিকারের সুপারিশ যুক্তরাজ্যের নজরদারি সংস্থার
জাতীয়

পিএইচডি গবেষকদের জন্য ৬০ হাজার ডলারের ফেলোশিপ দিচ্ছে এনভিডিয়া

October 27, 2026

Spread the love

পিএইচডি গবেষকদের জন্য ৬০ হাজার ডলারের ফেলোশিপ দিচ্ছে এনভিডিয়া

যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়া ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের ফেলোশিপের আবেদন গ্রহণ শুরু করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির মতো উদ্ভাবনী বিষয় নিয়ে গবেষণারত বিশ্বের যেকোনো প্রান্তের শিক্ষার্থীরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত গবেষকদের শিক্ষা ও গবেষণার খরচ মেটানোর জন্য সর্বোচ্চ ৬০ হাজার ডলার পর্যন্ত আর্থিক অনুদান প্রদান করা হবে, যা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরিচালিত হবে।

আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডির প্রথম বছর সম্পন্ন করতে হবে এবং গবেষণায় সক্রিয় থাকতে হবে। ফেলোশিপের শর্তানুযায়ী, নির্বাচিত শিক্ষার্থীদের এনভিডিয়ার গবেষণা কার্যালয়ে সশরীরে গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে। আবেদনের সঙ্গে জীবনবৃত্তান্ত, গবেষণাপত্রের সারসংক্ষেপ এবং অন্তত দুটি সুপারিশপত্র জমা দিতে হবে। আগ্রহী শিক্ষার্থীরা ১৫ জানুয়ারি ২০২৭ তারিখ পর্যন্ত এনভিডিয়ার নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে এনভিডিয়ার কর্মী বা তাদের নিকটাত্মীয়রা এই সুযোগের বাইরে থাকবেন।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —