ইতালির ডলোমাইটসে গলে যাওয়া হিমবাহ থেকে উদ্ধার প্রথম বিশ্বযুদ্ধের শতবর্ষী বোমা

ইতালির ডলোমাইটসের পার্বত্য অঞ্চলে দ্রুত বরফ গলে যাওয়ায় বেরিয়ে এসেছে প্রথম বিশ্বযুদ্ধের সময়কার অবিস্ফোরিত বিপুল পরিমাণ গোলাবারুদ। সম্প্রতি হাইকারদের নজরে আসার পর বিষয়টি সামনে আসে। প্রায় এক শতাব্দীরও বেশি সময় ধরে বরফের নিচে চাপা পড়ে থাকা এই বিপজ্জনক বস্তুগুলোর মধ্যে ইতালীয় আর্টিলারি শেল এবং ফরাসি মর্টারের গোলা রয়েছে।
পরিবেশগত পরিবর্তনের প্রভাবে হিমবাহের দ্রুত পশ্চাদপসরণের ফলে এই ধ্বংসাবশেষগুলো উন্মুক্ত হয়ে পড়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ইতালীয় সেনাবাহিনীর ‘জুলিয়া আলপাইন ব্রিগেড’ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। তারা দুর্গম এলাকা থেকে প্রায় ২৫০টি অবিস্ফোরিত বিস্ফোরক উদ্ধার করেছে এবং সেগুলোকে নিষ্ক্রিয় করেছে। এলাকাটিকে নিরাপদ করতে সামরিক বাহিনীর বিশেষজ্ঞ দল সফলভাবে তাদের অভিযান সম্পন্ন করেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান


