📰 ই-পেপার
ব্রেকিং
ইসরায়েলি রাজনীতিতে পরিবর্তনের ডাক দিলেন বিরোধী নেতা গাদি আইজেনকোট কারাবাও কাপ থেকে বিদায় আর্সেনালের, বিতর্কে আর্টেটার ভূমিকা কঠিন সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় আজ বাজেট পেশের অপেক্ষায় ব্রিটেন জাতিসংঘে উত্তপ্ত বাক্যবিনিময়: কিউবার কূটনীতিককে কড়া বার্তা মার্কিন রাষ্ট্রদূতের ইসরায়েলের নির্বাচনী লড়াইয়ে হাড্ডাহাড্ডি, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা ইসরায়েলি রাজনীতিতে পরিবর্তনের ডাক দিলেন বিরোধী নেতা গাদি আইজেনকোট কারাবাও কাপ থেকে বিদায় আর্সেনালের, বিতর্কে আর্টেটার ভূমিকা কঠিন সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় আজ বাজেট পেশের অপেক্ষায় ব্রিটেন জাতিসংঘে উত্তপ্ত বাক্যবিনিময়: কিউবার কূটনীতিককে কড়া বার্তা মার্কিন রাষ্ট্রদূতের ইসরায়েলের নির্বাচনী লড়াইয়ে হাড্ডাহাড্ডি, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা
জাতীয়, আইন ও অপরাধ, চাকরি ও নিয়োগ, বাংলাদেশ, ব্রেকিং নিউজ, রাজনীতি

নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আইজিপি, ভুল বোঝাবুঝি অনেকটাই দূর হয়েছে: তথ্য উপদেষ্টা

October 27, 2026

Spread the love

ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আইজিপির সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, আইজিপি তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন এবং আগের অবস্থান থেকে সরে এসে বক্তব্যের কারণে সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করেছেন।
তিনি বলেন, আইজিপি যেভাবে বিষয়টি বোঝাতে চেয়েছিলেন, তা যথাযথভাবে উপস্থাপন করা সম্ভব হয়নি বলে তিনি মনে করেন। তবে বক্তব্যের ব্যাখ্যার পর বিষয়টি অনেকটাই পরিষ্কার হয়েছে।
তথ্য উপদেষ্টা আরও বলেন, আইজিপি তার বক্তব্য প্রত্যাহারের মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি নিজের বক্তব্যে অনড় থাকেননি; বরং তার কথার কারণে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, তা নিজেই উপলব্ধি করেছেন। এ কারণে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা ও পরবর্তী অবস্থানকে গুরুত্ব দিয়ে দেখছে সরকার।

আইজিপির বিষয়ে সরকারের চূড়ান্ত অবস্থান কী হবে—এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই বিবেচনা করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, কোনো গণতান্ত্রিক সরকারই চাইবে না দেশে গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটুক। এ ধরনের ঘটনা ঘটলে রাষ্ট্রের স্বাভাবিক চরিত্র ও অবস্থান ক্ষতিগ্রস্ত হয়।
তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি সরকার কোনোভাবেই এ ধরনের কর্মকাণ্ডে জড়াবে না।
বেআইনি নির্দেশ মানতে বাধ্য নন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, প্রজাতন্ত্রের কোনো কর্মচারীকে বেআইনি কাজের নির্দেশ দেওয়া হলেও তা পালন করতে তিনি বাধ্য নন।
তিনি আরও বলেন, সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন মেনে চলতে হবে। আইনের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে আইনের এই বাধ্যবাধকতা স্পষ্টভাবে অনুসরণ করতে হবে।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —