নিজের অজান্তেই রেলওয়ের কোটি টাকার বিলের মালিক গৃহিণী

রেলওয়ের নথিপত্রে নিজের নামে প্রায় এক কোটি টাকার বিল দেখে হতবাক কোহিনূর আক্তার নামের এক গৃহিণী। এই বিপুল অংকের আর্থিক লেনদেনের বিষয়টি জানতেই পারেননি তিনি। নিজের নামে এমন অস্বাভাবিক বিল হওয়ার বিষয়টি সামনে আসতেই তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) শরণাপন্ন হয়েছেন।
দুদকে দেওয়া জবানবন্দিতে ওই নারী জানিয়েছেন, তিনি মাত্র তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা ও স্বাক্ষরের বাইরে তেমন কোনো লেখালেখির দক্ষতা নেই তার। পাশাপাশি, কোনো ব্যাংকে তার নিজস্ব কোনো হিসাব বা লেনদেনের সুযোগও নেই। নিজের নামে চলা এই বিশাল অংকের বিলের বিষয়ে তিনি সম্পূর্ণ অজ্ঞ বলে দাবি করেছেন। বিষয়টি নিয়ে এখন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সূত্র: প্রথম আলো


