📰 ই-পেপার
ব্রেকিং
বাইরের হস্তক্ষেপ ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধানের সক্ষমতা রয়েছে, দাবি ইরানের প্রেসিডেন্টের ঘরে বসেই কোরআনের অর্থ অনুধাবনের সহজ ও কার্যকর উপায় ডিএনএ পরীক্ষায় ১৯৭৪ সালের কিশোরী হত্যায় টেড বান্ডির সংশ্লিষ্টতা নিশ্চিত জুলিয়ান আলভারেজ কাণ্ডে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে জরিমানা নিউইয়র্কে নিলামে ৪ কোটি ৭৩ লাখ ডলারে বিক্রি হলো বিরল ‘ন্যানোটিরানাস’ জীবাশ্ম বাইরের হস্তক্ষেপ ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধানের সক্ষমতা রয়েছে, দাবি ইরানের প্রেসিডেন্টের ঘরে বসেই কোরআনের অর্থ অনুধাবনের সহজ ও কার্যকর উপায় ডিএনএ পরীক্ষায় ১৯৭৪ সালের কিশোরী হত্যায় টেড বান্ডির সংশ্লিষ্টতা নিশ্চিত জুলিয়ান আলভারেজ কাণ্ডে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে জরিমানা নিউইয়র্কে নিলামে ৪ কোটি ৭৩ লাখ ডলারে বিক্রি হলো বিরল ‘ন্যানোটিরানাস’ জীবাশ্ম
জাতীয়

৩১ অক্টোবর প্রকাশিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

October 27, 2026

Spread the love

৩১ অক্টোবর প্রকাশিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

আগামী ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ওইদিন বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফলের কার্যক্রম শুরু হবে। এরপরই শিক্ষার্থীরা অনলাইনে এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একযোগে তাদের ফল জানতে পারবেন। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে ইআইআইএন (EIIN) ব্যবহার করে ফলাফল ডাউনলোড করার নির্দেশনা দিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ওয়েবসাইট অথবা মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে ফলাফল সংগ্রহ করতে পারবেন। এসএমএস-এর মাধ্যমে ফল পেতে এইচএসসি লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, পুনরায় স্পেস দিয়ে রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। এছাড়া ফলাফল প্রকাশের পরদিন অর্থাৎ ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে। উল্লেখ্য, অনিবার্য কারণে পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ২৯ অক্টোবর থেকে পরিবর্তন করে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —