📰 ই-পেপার
ব্রেকিং
নাটোরে ছাত্রদল নেতার জানাজা-পরবর্তী সহিংসতা, শপিংমলে ভাঙচুর ও লুটপাট দীর্ঘ পাঁচ বছর পর ওয়াল্লাবিস দলে ফিরলেন অভিজ্ঞ কার্টলি বিল পিএইচপি-র নিরাপত্তা ত্রুটি: সাইবার ঝুঁকিতে বিশ্বের অসংখ্য ওয়েবসাইট সিউলের অভিজাত এলাকার গুরিয়ং বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, পশ্চিমবঙ্গেও তাণ্ডব নাটোরে ছাত্রদল নেতার জানাজা-পরবর্তী সহিংসতা, শপিংমলে ভাঙচুর ও লুটপাট দীর্ঘ পাঁচ বছর পর ওয়াল্লাবিস দলে ফিরলেন অভিজ্ঞ কার্টলি বিল পিএইচপি-র নিরাপত্তা ত্রুটি: সাইবার ঝুঁকিতে বিশ্বের অসংখ্য ওয়েবসাইট সিউলের অভিজাত এলাকার গুরিয়ং বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, পশ্চিমবঙ্গেও তাণ্ডব
নিউজ, বাংলাদেশ, ব্রেকিং নিউজ, রাজনীতি

বাউফলে ইউপি প্রতিনিধিদের সাথে ড. মাসুদ এমপির মতবিনিময় ও ইফতার

March 5, 2026

Spread the love

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় বাউফল উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের জাতীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, বাউফলের উন্নয়ন, সুশাসন ও জনসেবাকে আরও গতিশীল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তৃণমূল জনপ্রতিনিধিদের আন্তরিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিয়ন পরিষদই হচ্ছে সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার সবচেয়ে কার্যকর মাধ্যম। তাই জনগণের আস্থা অর্জনের জন্য চেয়ারম্যান, মেম্বার ও সংশ্লিষ্টদের সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

মতবিনিময় সভা শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —