প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি সত্ত্বেও পুঁজিবাজারে পা রাখছে অ্যানথ্রোপিক আগামী বছর থেকেই চীনে উড্ডয়ন সক্ষম যানের যাত্রা শুরুর সম্ভাবনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও পার্শ্ববর্তী তিন জেলায় বিজিবি মোতায়েন নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের নাশকতার ভিডিও প্রচার নিয়ে উদ্বেগ এমএসসি ক্রুজ শিপের কেবিনে তরুণীকে হত্যার দায়ে টেক্সাসের এক যাত্রী অভিযুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি সত্ত্বেও পুঁজিবাজারে পা রাখছে অ্যানথ্রোপিক আগামী বছর থেকেই চীনে উড্ডয়ন সক্ষম যানের যাত্রা শুরুর সম্ভাবনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও পার্শ্ববর্তী তিন জেলায় বিজিবি মোতায়েন নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের নাশকতার ভিডিও প্রচার নিয়ে উদ্বেগ এমএসসি ক্রুজ শিপের কেবিনে তরুণীকে হত্যার দায়ে টেক্সাসের এক যাত্রী অভিযুক্ত
নিউজ, বাংলাদেশ, রাজনীতি

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জনসাধারণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ

March 6, 2026

Spread the love

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনগণের মাঝে লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (৬ মার্চ ২০২৬) দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন ফকিরপাড়া জামে মসজিদ এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ এবং দেশের ভবিষ্যৎকেও অন্ধকারের দিকে ঠেলে দেয়।

বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম আজ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। তাই মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়—এক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। এই মাদকবিরোধী লিফলেট বিতরণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা এবং সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার করে তোলা। আমরা চাই—প্রতিটি পরিবার, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিটি পাড়া-মহল্লা মাদকমুক্ত হোক।


সকলকে মাদক থেকে দূরে থাকতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে । কোথাও মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে । জনগণ যদি মাদকবিরোধী প্রতিরোধ গড়ে তুলে, তাহলে অবশ্যই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও আইনশৃঙ্খলা সহযোগিতা নিয়ে নির্মূল করা সম্ভব । এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদকের কুফল সম্পর্কে স্থানীয় জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ করেন এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন এবং মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান।