প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
নিখোঁজ মোকলেছুর হত্যা মামলা: তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচারকাজ চলবে জলবায়ু রক্ষায় নতুন কয়লা ও গ্যাস প্রকল্প বাতিলের আহ্বান আদিবাসী নেত্রীর ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি: যুক্তরাজ্যে দুই ব্যক্তির বিরুদ্ধে দোষী সাব্যস্ত আদালত কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের আকাশছোঁয়া জনপ্রিয়তায় ধস আবাসন সংকট নিরসনে নতুন আইন স্পেনের পার্লামেন্টে, অনিশ্চয়তা নির্বাচনী ফলাফলে নিখোঁজ মোকলেছুর হত্যা মামলা: তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচারকাজ চলবে জলবায়ু রক্ষায় নতুন কয়লা ও গ্যাস প্রকল্প বাতিলের আহ্বান আদিবাসী নেত্রীর ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি: যুক্তরাজ্যে দুই ব্যক্তির বিরুদ্ধে দোষী সাব্যস্ত আদালত কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের আকাশছোঁয়া জনপ্রিয়তায় ধস আবাসন সংকট নিরসনে নতুন আইন স্পেনের পার্লামেন্টে, অনিশ্চয়তা নির্বাচনী ফলাফলে
নিউজ, বাংলাদেশ, ব্রেকিং নিউজ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১

March 6, 2026

Spread the love

বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আমিনুর রহমান (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই দিনে পৃথক অভিযানে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্যও জব্দ করা হয়েছে।

শুক্রবার (৬মার্চ ) ভোর রাতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)–এর একটি বিশেষ টহলদল বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আটক আমিনুর রহমান যশোরের ঝিকরগাছা উপজেলার বাগআঁচড়া এলাকার কুলবাড়িয়া গ্রামের মৃত মুনছুর গাজীর ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ফেন্সিডিল সদৃশ ৪৪৫ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ, দুটি মোবাইল ফোন, ৫০টি শাড়ি এবং ২০৬টি কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে। জব্দ করা এসব মাদক ও পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান ঠেকাতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানে একজনকে আটক করা হলেও জব্দ হওয়া কিছু পণ্যের মালিকের সন্ধান পাওয়া যায়নি। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে যশোর কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।