শিরোনাম :
আয়াতুল্লাহ আলী খামেনি: ইরান-ইসরাইল যুদ্ধের সাফ অনূর্ধ্ব-২০: নেপালকে হারিয়ে শিরোপার দোরগতৃণমূল থেকে নগর প্রশাসক: রাসিকের নতুন সারথি মরাজশাহীর দুর্গাপুরে সরকারি কর্মকর্তা ও সুশীরাজনীতির ঊর্ধ্বে মানবিকতা: অসুস্থ কর্মীর পাশরাজশাহীতে প্রবীণ ও শীর্ষ নেতাদের সাথে মহানগরনাচোলে জামায়াতের নির্বাচনী প্রচারসভা: ইনসাবাগমারায় নিরাপত্তা হীনতায় ডিস ব্যবসায়ীর সংপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুর্গাপুরবাসীকে অধযশোরে রাত ৮ টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখশিবগঞ্জে র‍্যাবের অভিযান গানপাউডার ও বিপুল পসাপাহারে প্রধানমন্ত্রীর তহবিলের নগদ অর্থ শাজন্মদিনে স্মৃতির আলোয় সুচিত্রা সেন: আবেগে ভরাজশাহীতে সামাজিক সংকটের সমাধানে গণমাধ্যম ও রাজশাহীতে র‍্যাবের ঝটিকা অভিযানে ১০০ গ্রাম হ‘নিজেদের তেল নিজেরাই জোগাড় করো’: ইউরোপীয় মরাকাবের ডিজিএম আরিফুজ্জামানের বিরুদ্ধে দুরজ্বালানি নিরাপত্তায় স্বস্তি: মালয়েশিয়া থছুটিতেও বিরামহীন প্রধানমন্ত্রী: বাসভবন থেকেফ্যামিলি কার্ডে মিলবে নগদ ও খাদ্য সহায়তা: কীক্ষুধা ও বঞ্চনামুক্ত এক নতুন ভোরে এম এ মালিকেজ্বালানির চড়া মূল্য পাকিস্তানে: এক রাতেই পেরাজনৈতিক প্রতিহিংসায় ই-কমার্সে ভুয়া অর্ডাগোদাগাড়ীতে র‍্যাব-৫ এর অভিযান: ১২ কেজি গান পাউদুর্গাপুরে দেশনেত্রী ও আরাফাত রহমান কোকোর আতগোদাগাড়ীতে খাসপুকুর ইজারা নিয়ে অনিয়মের অভিযরাজশাহীতে মাদকসহ যুবক গ্রেপ্তার: রাজপাড়া থানরাজশাহীতে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল, বিভরাজশাহীর বাঘায় ডিবির অভিযান ১৩০ বোতল এসকাফসহমোহনপুরে কৃষককে ভেকু দিয়ে পিষে হত্যা প্রধান চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ভেতর অভিনব কায়দায় রদুর্গাপুরে ভিজিএফ কার্ড নিয়ে বিরোধ: ইউপি চেয়যান্ত্রিকতার ভিড়ে হারানো ঐতিহ্য: কলার পাতায় গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকেরপারস্য উপসাগরে চরম উত্তেজনা: কাতারের তেল ট্যপর্দার অন্তরালে রাঘববোয়ালরা: তেল চুরির অদৃশরোববার থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান কর্ইরান থেকে কৌশলগত দূরত্বে উত্তর কোরিয়া যুক্তআইজিপির বাসায় চুরির খবর স্রেফ ‘গুজব’: প্রকৃলক্ষ্মীপুর আইনজীবী সমিতি: সভাপতি ও সম্পাদক পভদ্রায় মরণপণ তাণ্ডব: রড-হাতুড়ির আঘাতে ব্যবসাজ্বালানি নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ভারত থঅভয়নগরে পিস্তলসহ তিন দুষ্কৃতকারী আটকমোটরসাজ্বালানি স্বস্তিতে চট্টগ্রাম বন্দর: সিঙ্গাপপুলিশ হবে জনতার আস্থার প্রতীক: সারদায় স্বরাষনারী বিপিএলের দামামা: আইকনদের পকেটে ১০ লাখ, কাআগুনে পুড়ে যাওয়া আজিজ প্লাজা পরিদর্শন করেছেনভালবাসার টানে একই ট্রাকে, সীমান্ত পেরিয়ে বেনআগুনে পুড়ে মারা গেল বাগমারা তরুণের একমাত্র সদলীয় নির্দেশ অমান্যকারীরা কীভাবে নেতৃত্বে? যশোরে যানজট নিরসনে পদক্ষেপ প্রতিমন্ত্রী অমিসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ২০২৬: ভারতকে উন্নয়ন ও মানুষের সেবা করাই আমার প্রধান দায়িতসচিবালয়ে তদবিরের ‘মহোৎসব’: শৃঙ্খলার বাইরে শজ্বালানি তেল নিয়ে দুঃশ্চিন্তার অবসান: আমদানিনাচোলে বন্ধ পেট্রোল পাম্প চালুর দাবিতে সর্বসজুতা ও শার্টের কলারে হেরোইন: রাজশাহীতে র‍্যাদুর্গাপুরে ঈদ উপহার ৭নং জয়নগর ইউনিয়নে ৮৩৪টঈদ আনন্দ কি কেবলই ফেরার পথে? জীবনের মায়া কি গনডিমলায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনাসংসদীয় ইতিহাসে নতুন অধ্যায়: প্রথমবারের মতোতানোরে ব্রিজ ও পাঁকা রাস্তার উদ্বোধন করলেন এবঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম একজন বীর এববাউফলে উজ্জ্বল কর্মকার হত্যা: অসহায় পরিবারে নামছে পানির স্তর, সেচ ও বিশুদ্ধ পানির সংকটে বরপুঠিয়ায় বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ট হপরকীয়ার টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ যশোর সমাবেশে বক্তারা: উদীচী হত্যাকাণ্ডের কুশঈদুল ফিতরে সম্প্রীতির বার্তা দিলেন সাংবাদিক মানবিক ইউএনও’র নিরলস প্রচেষ্টায় বদলে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জে মহামারিতে রুপ নিয়েছে হামতালম ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে সোলায়মান কলকাতায় সানি লিওন: শাহরুখপত্নী গৌরী খানের ডিবাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে সংরাজশাহীতে তেল মজুদ ও পাচার রোধে বিজিবির কড়া নরাজশাহীতে নারী আইনজীবী ফোরাম গঠন বিষয়ে মতবিনতানোরে র‍্যাবের ঝটিকা অভিযান: প্রাইভেটকারে ফচারঘাটে সাংবাদিকদের মিলনমেলা: ইফতার মাহফিল ওযশোরে বার-বেঞ্জ মুখোমুখি, আইনমন্ত্রীর হস্তক্সিলেট-৩ আসনকে দেশের মডেলে রূপান্তর করতে চাই: এতানোরে অস্তিত্ব সংকটে শিব নদ: শুকিয়ে যাচ্ছে পঈদের আনন্দ কবে? চূড়ান্ত সিদ্ধান্ত ১৯ মার্চ, জনারী এমপিদের নিয়ে কটূক্তি: সমালোচনার মুখে ‘ঈদে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের সঙ্রাজশাহীর শীর্ষ সংবাদের ইফতার ও দোয়া মাহফিল অটাঙ্গাইলের জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে রাজশাহীতে র‍্যাবের অভিযান: বিপুল পরিমাণ গান প্রাইভেটকার গাছের সাথে ধাক্কা, এক পরিবারের ৩ তৃণমূলই দলের মূল শক্তি: অসুস্থ দুলালের শয্যাভোটের নিরাপত্তায় ‘অপারেশন থ্রাস্ট’ আজ থেকে মপুঠিয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৭, আইসচারঘাটে র‍্যাবের অভিযান পরিত্যক্ত অবস্থায় বশুক্রবার সাফ অনূর্ধ্ব-২০ ফাইনালে ভারতের মুখোজীবিত স্ত্রীকে মৃত বলে দ্বিতীয় বিয়েরাজশাহীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল, তিন শজাতীয় বিশ্ববিদ্যালয়ে দেশসেরা টাঙ্গাইলের তিনাচোলে খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ: জনপ্রবাউফলে ৭ শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ড.বাউফলে ইউপি প্রতিনিধিদের সাথে ড. মাসুদ এমপির রাজনীতির নতুন দিগন্ত রাজশাহীতে, বিভেদ ভুলে উবিএনপি নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য: দুঃখ পজনস্বার্থে জ্বালানী তেলের দাম বাড়াবে না সরকাপ্রশাসন-০৩ শাখায় ঘুষের অভিযোগ ২০–৩০ জনের লিখনামছে পানির স্তর, সেচ ও বিশুদ্ধ পানির সংকটে বরবেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক চারঘাটে সাংবাদিক সুজনের ওপর সন্ত্রাসী হামলামিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইমধ্যপ্রাচ্যে আগুনের লেলিহান শিখা: কুয়েতের তহরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে আর কোঈদের এই খুশির আমেজ যেন কোনো শোকের ছায়ায় ঢাকা নবাউফলে নগদ টাকাসহ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতাররাজশাহীতে ‘সিরিয়াল’ প্রতারক মারুফ আটক: ভুয়ঝিনাইদহ বাল্যবিবাহ রোধে সাংবাদ কর্মিদের নিয়লালাবাজারের ধনপুর খাল খনন সংস্কার কাজের উদ্বতানোরে ব্যাটারিচালিত ভ্যানে মিলল গাঁজা: মাদকযশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদরাজশাহীতে রমজানের বরকতে একত্রিত RPSF পরিবারনাটোর থেকে শুরু হলো ফ্যামিলি কার্ড বিতরণ: স্বদ্বিগুণ দামে বস্তা, অর্ধেক দামে আলু: দিশেহারা রাজশাহীতে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত এতিম শিশুদের ঈদ রাঙালো ৫৯ বিজিবি: অধিনায়কের অগ্নিকাণ্ডে সব হারানো কৃষকের সম্বল এখন শামা গোদাগাড়ীতে পৌঁছেছে খেজুর ও ত্রাণ সামগ্রী নতুরাসিকের ইতিহাসে প্রথম, প্রধানমন্ত্রীর ঈদ উপহবরেন্দ্রের মাঠে মাঠে ধানের চারা রোপণের উৎসব বিএনপির নাম ভাঙিয়ে অপকর্মের ঠাঁই নেই – রাযবগায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিহত ২শার্শায় পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংসদেই চূড়ান্ত হচ্ছে অন্তর্বর্তী সরকারের সব টাঙ্গাইলে মাদক নিয়ে বিরোধ: ভাগনের হাতে খালা টুরিস্ট পুলিশের নতুন ডিআইজি মঞ্জুর মোর্শেদপরেজাউল করিম ও শামসুল ইসলামকে রাজশাহী প্রেসক্তানোর থানার ক্লুলেস মামলার রহস্য উদঘাটন,আসামReal Madrid vs Rayo Vallecano: শেষ মুহূর্তের নাটকীয় জয়ে শীর্ষে ররাজশাহীতে দৈনিক উপচার পরিবারের ইফতার ও দোয়া রেকর্ড রেমিট্যান্সে চাঙ্গা অর্থনীতি: রিজার্চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে সৌদির সঙ্গে চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জনসাধারণেরসম্প্রীতির বন্ধনে রায়পুর বাজার বণিক সমিতির ববিদ্যুৎ–জ্বালানি সংকটে সরকারের কড়া পদক্ষেমান্দায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিঅপরাধের বিরুদ্ধে ভিডিও বানানোই কি কাল হলো? কসঅসহায়ের বন্ধু এম এ মালিক সাধারণ মানুষের মাঝে চাল আমদানির ঘোষিত শেষ সময়ে, বেনাপোল বন্দর দিয়তেল নিয়ে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না: গোদনওগাঁর মান্দায় মরা গরুর মাংস বিক্রির অভিযোগ: যুদ্ধ মানেই আধুনিক গণহত্যা: এশীয় সংঘাত বন্ধবসুন্দিয়ায় ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে ধসকল ধর্মের মানুষ নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তেই তরমুজে ভর, চাঁদার চাপ—বাউফলে কৃষকের দীর্ঘশ্বচারঘাটে ডিবির অভিযান ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ রিকশাচালকদের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবদ‎বাগমারা থেকে ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার: নেপস্পিন কোচ রফিকের নতুন মিশন: বোলিংয়ের গণ্ডি ছদাম বাড়ার আশায় তেল মজুত: মঠবাড়িয়ায় ব্যবযশোর বেজপাড়ার এস্কেন্দারের যাবজ্জীবন কারাদ

পর্দার অন্তরালে রাঘববোয়ালরা: তেল চুরির অদৃশ্য সাম্রাজ্য

Spread the love

নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশের জ্বালানি খাতে সংকট তৈরি হলেও এর আড়ালে সক্রিয় হয়ে উঠেছে তেল চোর সিন্ডিকেট। সরকারের অভিযানে বিপুল পরিমাণ তেল উদ্ধার হলেও বারবার আড়ালেই থেকে যাচ্ছে মূল হোতারা। তদন্ত, বদলি ও সাময়িক শাস্তির মধ্যেই সীমাবদ্ধ থাকায় অপরাধ থামছে না।

সংকটের আড়ালে চুরির মহোৎসবঃ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে দেশের জ্বালানি বাজারে। এই সুযোগে দেশের বিভিন্ন তেল ডিপোতে দীর্ঘদিন ধরে চলা চুরির ঘটনা নতুন করে সামনে এসেছে। সরকারের বিভিন্ন সংস্থার অভিযানে লাখ লাখ লিটার মজুতকৃত তেল উদ্ধার হওয়ায় বিষয়টি আবার আলোচনায়।

রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানি—পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের ৫৫টি ডিপো থেকে নানা কৌশলে তেল চুরির অভিযোগ বহুদিনের। সংশ্লিষ্টদের দাবি, এই চক্রের সঙ্গে জড়িত প্রভাবশালী সিবিএ নেতা থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তারাও।

চুরি হওয়া তেলকে ‘সিস্টেম লস’ বা ‘ট্রান্সপোর্ট লস’ হিসেবে দেখানোর অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে। ফলে কাগজে-কলমে হিসাব ঠিক থাকলেও বাস্তবে তেল গায়েব হয়ে যাচ্ছে।

এভাবে বছরের পর বছর ধরে কোটি কোটি টাকার তেল আত্মসাৎ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

পার্বতীপুর ডিপোতে পুনরাবৃত্ত চুরি দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ২০২৪ সালের জুনে ৬ হাজার লিটার তেল চুরির ঘটনা ঘটে। তদন্ত কমিটি গঠন হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

পরবর্তীতে একই ডিপো থেকে আবারও ৪৫ হাজার লিটার তেল উধাও হয়ে যায়। অভিযোগ রয়েছে, অডিটের সময় ডিলারদের কাছ থেকে পে-অর্ডার নিয়ে কাগজে বিক্রি দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়।

অভিযুক্তরাই বহাল, বদলি হচ্ছেন অন্যরাঃ তেল পাচারের অভিযোগে পূর্বে বরখাস্ত হওয়া একাধিক কর্মকর্তা পুনরায় দায়িত্বে বহাল আছেন। অথচ নিম্নস্তরের কর্মচারীদের বদলি করে দায় সেরে ফেলা হচ্ছে।

এক অপারেটরের অভিযোগ, “কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া অতিরিক্ত তেল দেওয়ার সুযোগ নেই। অথচ আমাদেরই বলির পাঁঠা বানানো হচ্ছে।”

পরিবহণেই বড় কারচুপিঃ তেল পরিবহণের সময় লড়িতে নির্ধারিত পরিমাণের বাইরে অতিরিক্ত তেল বহন করা হয়। প্রতিটি লড়িতে ২০০ থেকে ৫০০ লিটার অতিরিক্ত তেল নেওয়া হয়, যা মাঝপথে বিক্রি করা হয়। এভাবে প্রতিদিন বিপুল পরিমাণ তেল কালোবাজারে চলে যাচ্ছে।

নদীপথেও সক্রিয় চক্র বুড়িগঙ্গা নদীর তীরে জাহাজ থেকে তেল নামানোর সময় বাল্কহেডে তেল সরিয়ে নেওয়ার ঘটনা পুরোনো হলেও এখনও চলছে। স্থানীয় প্রভাবশালী চক্র এ কাজে জড়িত বলে অভিযোগ রয়েছে।

২ হাজার লিটার জেট ফুয়েল উধাও সম্প্রতি নারায়ণগঞ্জের গোদনাইল থেকে কুর্মিটোলা ডিপোতে যাওয়ার পথে ৭২ হাজার লিটার জেট ফুয়েল উধাও হওয়ার ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে।

কাগজে-কলমে তেল পৌঁছালেও বাস্তবে তা গন্তব্যে পৌঁছেনি। সংশ্লিষ্টরা জানান, এই জেট ফুয়েল অকটেনের সঙ্গে মিশিয়ে কালোবাজারে বিক্রি করা হয়।

খোলা বাজারে চোরাই তেলের বেচাকেনা ঢাকা-নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে চোরাই তেল বিক্রি হচ্ছে। রাস্তার পাশে, বাজারে এবং গোপন গুদামে ডিজেল ও অকটেন বিক্রি হচ্ছে অতিরিক্ত দামে।

খুলনায় তিনগুণ দামে বিক্রিঃ খুলনা অঞ্চলে ডিপো থেকে তেল বেরিয়ে গিয়ে গ্রামাঞ্চলে বেশি দামে বিক্রি হচ্ছে। ১০০ টাকার ডিজেল ১০৫-১১০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা গেছে।

পাম্প মালিকদের একটি অংশও এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলে অভিযোগ।

অভিযোগ রয়েছে, তেল চুরির সঙ্গে জড়িত অনেক কর্মকর্তা কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। দেশে-বিদেশে গড়ে তুলেছেন বিপুল সম্পদ। তদন্ত কমিটি গঠন হলেও বেশিরভাগ ক্ষেত্রে দৃশ্যমান শাস্তি হয় না। ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

জ্বালানি খাতের এই দুর্নীতি শুধু অর্থনৈতিক নয়, জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি। যতদিন পর্যন্ত রাঘববোয়ালরা ধরা না পড়বে, ততদিন এই চক্র ভাঙা সম্ভব নয়।

সময় এসেছে—চোর নয়, চক্রের মূল হোতাদের বিচারের আওতায় আনার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top