বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল

Spread the love

মেহেদী হাসান সোহেল, টাঙ্গাইল প্রতিনিধিঃ

শনিবার(১৪ মার্চ) বিকেলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে রয়েল প্যালেস (ভিআইপি হল রুম), ভিক্টোরিয়া রোডে অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো.আরিফুর রহমান অনুষ্ঠানটির সঞ্চলনায় ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদের সাধারন সম্পাদক মো.শামীম আল মামুন।


প্রধান অতিথি তার বক্তবে বলেন, আমরা সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে সব সময় এ ব্যাপারে সব সময় সবধরনের সহযোগিতা সব সময় করে থাকি আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান এই বাংলাদেশে বহুদলীয় গনতন্ত্রে চেয়েছিলেন এবং সংবাদপত্রের সব ধরনের স্বাধীনতা দিয়েছিলেন বাকশালের সময় সংবাদপত্রের স্বাধীনতা কে হরন করা হয়েছিল এবং একটি পত্রিকা বাদ দিয়ে সবধরনের গনমাধ্যম কে বন্ধ পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে আজকে এই বাংলাদেশে যখনই বিএনপি ক্ষমতায় আসে সব থেকে বেশি স্বাধীনতা ভোগ করে এই দেশের সাংবাদিক মহল সাংবাদিকরা এবং সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে সবচাইতে উদার ভুমিকা পালন করে বিএনপি।

সংবাদপত্রের দায়িত্ব রয়েছে এই সমাজের সঠিক চিত্র তুলে ধরা এবং সেই অনুযায়ি মানুষকে গাইড করা সাংবাদিকরা কোন দলের না সাংবাদিকরা দেশের জন্য কাজ করে সমাজের জন্য কাজ করে সাংবাদিকদের সমাজের সঠিক বিষয়টি তুলে ধরতে হবে । বস্তু নিষ্ঠ সংবাদ করতে হবে । কোন সংবাদ যদি ফেইক সংবাদ হয় তাহলে কিন্তু সংবাপত্রের এবং সাংবাদিকতর মান নিচের দিকে নেমে যায়। একটি সংবাদের কারনে আরেকজন লোক ক্ষতিগ্রস্ত হয় সেই বিষয়টি বিবেচনায় নেওয়া উচিৎ। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা সবাই মিলে সুন্দর একটি টাঙ্গাইল গড়ে তুলবো ।


অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ মহাসচিব এডভোকেট জাফর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহামুদুল হক সানু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আজগর আলী , টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফী ইথেন ,টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, টাঙ্গাইল প্রেসক্লাবের সহ সভপতি মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল টেলিভিশন ফোরামের সভাপতি মো. মামুনুর রহমান প্রমুখ।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য, গণমাধ্যমকর্মী এবং রাজনৈতিক নেতারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top