
জাকির হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশের একটি মাদকবিরোধী অভিযানে মো: রবিউল হাসান (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বসুয়া আলীর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩১ মার্চ) তারিখ আনুমানিক সন্ধ্যা ৭:১৫ মিনিটে রাজপাড়া থানার একটি চৌকস দল বসুয়া আলীর মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন হিসেবে রবিউল হাসানকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো: রবিউল হাসান (৩২)। তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বসুয়া আলীর মোড় গ্রামের মো: আব্দুল আলীম সাকুর ছেলে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার তাকে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
“মাদক নির্মূলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এ ধরণের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।” — থানা কর্তৃপক্ষ


