প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ক্রীড়াঙ্গনের সেরাদের সম্মানে আয়োজিত সিটি গ্রুপ–প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার হিসেবে যোগ দিলেন সৈয়দ তানভির হুসাইন নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে উত্তাল সংসদ স্পেনে দেশজুড়ে ধর্মঘট, বার্সেলোনায় সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা টানা দ্বিতীয়বার সেরার মঞ্চে ঋতুপর্ণার অভাবনীয় সাফল্য ক্রীড়াঙ্গনের সেরাদের সম্মানে আয়োজিত সিটি গ্রুপ–প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার হিসেবে যোগ দিলেন সৈয়দ তানভির হুসাইন নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে উত্তাল সংসদ স্পেনে দেশজুড়ে ধর্মঘট, বার্সেলোনায় সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা টানা দ্বিতীয়বার সেরার মঞ্চে ঋতুপর্ণার অভাবনীয় সাফল্য
ব্রেকিং নিউজ

কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনের এক বছরের কারাদণ্ড

October 29, 2026

Spread the love

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বড়কাউ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুস্তম মিয়া নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নাগরী ইউনিয়নের বড়কাউ এলাকায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এ টি এম কামরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মামলা নং-১৯/২০২৬-এর আওতায় নাগরী ইউনিয়নের বড়কাউ এলাকার রুস্তম মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হায়াতুর রহমান। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মো. আলামিন ভূঁইয়া।