রাজশাহীর শীর্ষ সংবাদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত: বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত পালন করেছে স্থানীয় জনপ্রিয় দৈনিক ‘রাজশাহীর শীর্ষ সংবাদ’। শনিবার (২৪ রমজান) মহানগরীর বাজে কাজলা এলাকায় পত্রিকার নিজস্ব কার্যালয় সংলগ্ন প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন: মোঃ রফিকুল ইসলাম মন্ডল, সেক্রেটারি, মতিহার থানা জামায়াত,আফজাল হোসাইন, সভাপতি, মতিহার থানা যুব বিভাগ, আরিফ হোসেন ও আবু সাইদ, যথাক্রমে সভাপতি ও সেক্রেটারি, ২৮ নং ওয়ার্ড জামায়াত, বশির উদ্দিন সনি, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, মতিহার থানা (দক্ষিণ) যুবদল।

এছাড়াও গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন পত্রিকার নিউজ এডিটর হাসানুজ্জামান হাসান, সহ-সম্পাদক মনোয়ার হোসেন, চিফ রিপোর্টার জয়নাল আবেদীন জয়, দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা আল আমিন, দৈনিক গণমুক্তির ব্যুরো প্রধান মাজহারুল ইসলাম চপল, সিনিয়র সাংবাদিক মাসুদ রানা, আবুল বাসার, রেজভি, রেজা, আশিকসহ আরও অনেকে।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য ও ফজিলত নিয়ে আলোকপাত করা হয়। সাংবাদিকতার নৈতিকতা নিয়ে বক্তারা বলেন: “গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ। অতীতে সংবাদপত্রের একটি বড় অংশ পক্ষপাতমূলক অবস্থানে থাকায় জনগণের আস্থার সংকট তৈরি হয়েছিল। আমরা আশা করি, ‘রাজশাহীর শীর্ষ সংবাদ’ সেই আস্থার সংকট কাটিয়ে সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে।”

পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সানোয়ার রহমান আরিফ তার বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “একটি গণতান্ত্রিক সমাজ গঠন এবং রাষ্ট্রীয় উন্নয়নে জনগণের পক্ষে কথা বলাই আমাদের মূল লক্ষ্য। সত্য উদঘাটনে ‘রাজশাহীর শীর্ষ সংবাদ’ ভবিষ্যতে যেকোনো পরিস্থিতিতে আপসহীন থাকবে।” তিনি পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধির জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top