প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
রাজধানীর মালিবাগে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় প্রবীণ নারীর মৃত্যু এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের পদত্যাগ: ব্যক্তিগত সম্পর্কের জের নিখোঁজ মোকলেছুর হত্যা মামলা: তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচারকাজ চলবে জলবায়ু রক্ষায় নতুন কয়লা ও গ্যাস প্রকল্প বাতিলের আহ্বান আদিবাসী নেত্রীর ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি: যুক্তরাজ্যে দুই ব্যক্তির বিরুদ্ধে দোষী সাব্যস্ত আদালত রাজধানীর মালিবাগে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় প্রবীণ নারীর মৃত্যু এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের পদত্যাগ: ব্যক্তিগত সম্পর্কের জের নিখোঁজ মোকলেছুর হত্যা মামলা: তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচারকাজ চলবে জলবায়ু রক্ষায় নতুন কয়লা ও গ্যাস প্রকল্প বাতিলের আহ্বান আদিবাসী নেত্রীর ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি: যুক্তরাজ্যে দুই ব্যক্তির বিরুদ্ধে দোষী সাব্যস্ত আদালত
শিক্ষা

গোলাপগঞ্জ জামেয়ায় এসএসসি উত্তীর্ণ ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

November 3, 2026

Spread the love

মোঃ মিজানুর রহমান, সিলেট প্রতিনিধি:

সিলেটের ঐতিহ্যবাহী স্বনামধন্য অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত গোলাপগঞ্জ জামেয়া স্কুলের কৃতি ছাত্র ছাত্রীদের মাঝে এক আনন্দপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সিলেট আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব এডভোকেট এমরান আহমেদ চৌধুরীর উপস্থিতিতে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনাব এডভোকেট এমরান আহমেদ চৌধুরী বলেন দেশ ও জাতির ভবিষ্যৎ হচ্ছে ছাত্র সমাজ। আজকের ছাত্ররাই আগামী দিনের দেশ ও জাতির গৌরব ও ভবিষ্যৎ। জামেয়া স্কুল হচ্ছে অন্যতম সুশিক্ষায় ছাত্র সমাজ গড়ে তোলার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা লগ্ন থেকে দীর্ঘ সময় প্রতিষ্ঠানটি দক্ষতা ও সুনামের সহিত ছাত্রদের পাঠদান করে যাচ্ছে। আমরা আশা করবো ভবিষ্যতে আরো ভালো ফলাফলের মধ্য দিয়ে প্রতিষ্ঠান তার সুনাম মান মর্যাদা আরো উচ্চ স্থানে নিয়ে যেতে পারবে। প্রধান অতিথি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন এবং আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব ছবেদ আলী। পাশাপাশি ছাত্রদের এবং অভিভাবকদের প্রতি ও ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শেষ প্রান্তে স্কুলের পক্ষে স্কুলের প্রধান শিক্ষকের পক্ষ থেকে অভিনন্দন ক্রেস্ট প্রদান করা হয়।