দুর্গাপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন
সোহানুর রহমান সোহান, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:

তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানো ও ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে রাজশাহী ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম
এ সময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


