প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি সত্ত্বেও পুঁজিবাজারে পা রাখছে অ্যানথ্রোপিক আগামী বছর থেকেই চীনে উড্ডয়ন সক্ষম যানের যাত্রা শুরুর সম্ভাবনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও পার্শ্ববর্তী তিন জেলায় বিজিবি মোতায়েন নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের নাশকতার ভিডিও প্রচার নিয়ে উদ্বেগ এমএসসি ক্রুজ শিপের কেবিনে তরুণীকে হত্যার দায়ে টেক্সাসের এক যাত্রী অভিযুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি সত্ত্বেও পুঁজিবাজারে পা রাখছে অ্যানথ্রোপিক আগামী বছর থেকেই চীনে উড্ডয়ন সক্ষম যানের যাত্রা শুরুর সম্ভাবনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও পার্শ্ববর্তী তিন জেলায় বিজিবি মোতায়েন নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের নাশকতার ভিডিও প্রচার নিয়ে উদ্বেগ এমএসসি ক্রুজ শিপের কেবিনে তরুণীকে হত্যার দায়ে টেক্সাসের এক যাত্রী অভিযুক্ত
আন্তর্জাতিক, ব্রেকিং নিউজ

আজ জাতিসংঘ দিবস, প্রতিষ্ঠার ৮১ বছর পূর্ণ

October 24, 2026

Spread the love

আন্তর্জাতিক ডেস্কঃ আজ ২৪ অক্টোবর, জাতিসংঘ দিবস। ১৯৪৫ সালের এই দিনে জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বিশ্ব সংস্থাটি। প্রতিষ্ঠার ৮১ বছর পূর্ণ করে ৮২তম বছরে পদার্পণ করেছে জাতিসংঘ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা এবং লিগ অব নেশনসের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান, দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং মানবাধিকার সুরক্ষা সংস্থাটির অন্যতম প্রধান লক্ষ্য।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর। সংস্থাটির নামকরণ করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট। বর্তমানে জাতিসংঘের সদস্যরাষ্ট্রের সংখ্যা ১৯৩টি। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন মহাসচিব। বর্তমানে এ দায়িত্বে রয়েছেন পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস।
স্বাধীনতার পর আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে জাতিসংঘের সদস্যপদ লাভের উদ্যোগ নেয় বাংলাদেশ। ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্যরাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয় দেশটি।
সদস্যপদ লাভের পর থেকে বহুপক্ষীয় কূটনীতি, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা এবং উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছে বাংলাদেশ। বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের উল্লেখযোগ্য অবদান রয়েছে।
বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যয় নিয়ে প্রতিবছর ২৪ অক্টোবর পালিত হয় জাতিসংঘ দিবস।