প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
জাতীয় সংসদে আলোচনায় ‘দৈনিক নববাণী’র সংবাদ, পেশাদার সাংবাদিকতার মর্যাদা রক্ষার দাবি জয়নাল আবেদিন ফারুক এমপির ভালোবাসার জয়: সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে ফের এক ছাদের নিচে দম্পতি রাষ্ট্রায়ত্ত মালিকানায় ইসলামী ব্যাংক: সংকট উত্তরণে বড় পরিবর্তনের পথে বাংলাদেশ ব্যাংক সুউচ্চ ভবনের দুলুনি ও বাসিন্দাদের ভীতি দূর করার আধুনিক প্রকৌশল কৌশল মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস: পৃথিবী থেকে এক আলোক-দিনের দূরত্বে ভয়েজার-১ জাতীয় সংসদে আলোচনায় ‘দৈনিক নববাণী’র সংবাদ, পেশাদার সাংবাদিকতার মর্যাদা রক্ষার দাবি জয়নাল আবেদিন ফারুক এমপির ভালোবাসার জয়: সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে ফের এক ছাদের নিচে দম্পতি রাষ্ট্রায়ত্ত মালিকানায় ইসলামী ব্যাংক: সংকট উত্তরণে বড় পরিবর্তনের পথে বাংলাদেশ ব্যাংক সুউচ্চ ভবনের দুলুনি ও বাসিন্দাদের ভীতি দূর করার আধুনিক প্রকৌশল কৌশল মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস: পৃথিবী থেকে এক আলোক-দিনের দূরত্বে ভয়েজার-১
আন্তর্জাতিক

চীন সফরে উত্তর কোরীয় নেতা কিম জং উন

October 24, 2026

Spread the love

চীন সফরে উত্তর কোরীয় নেতা কিম জং উন

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন বর্তমানে চীন সফর করছেন। তবে এই সফরের আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। কূটনৈতিক মহলে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

দুই দেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ নিয়ে সম্প্রতি উত্তর কোরিয়া ও চীনের সংযোগকারী একটি নতুন বিশাল সেতু আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়। সেই বড় সেতুটি চালু হওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় কিম জং উনের এই আকস্মিক চীন সফরকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই সফর সীমান্ত অঞ্চলের অবকাঠামোগত উন্নতির পাশাপাশি দুই দেশের পারস্পরিক কৌশলগত সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করতে পারে।

সূত্র: আল জাজিরা