জাপানের কাবুকিচোয় বাড়ছে রাস্তার যৌনকর্ম, পরিবর্তনের দাবি জোরালো

টোকিওর জনপ্রিয় নৈশ এলাকা ‘কাবুকিচো’ পর্যটকদের কাছে তার ঝলমলে আলো আর বিনোদনের জন্য পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে এই এলাকাটির অন্ধকার গলিতে এক নতুন ও উদ্বেগের চিত্র ফুটে উঠেছে। দেশটিতে বিদেশি পর্যটকের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় কাবুকিচোর রাস্তায় যৌনসেবা বিক্রির হারও বৃদ্ধি পেয়েছে। আগে থেকেই জাপানে নিয়ন্ত্রিত যৌন শিল্প বা ‘ফুজোকু’ প্রচলিত থাকলেও, রাস্তার এই অনানুষ্ঠানিক যৌন বাণিজ্য স্থানীয় প্রশাসন ও নাগরিকদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
এই পরিস্থিতির পেছনের কারণ নিয়ে বিশ্লেষকদের অভিমত, যৌনকর্মীদের নিরাপত্তা ও আইনি সুরক্ষার অভাব তাদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ঠেলে দিচ্ছে। অনেকেই মনে করছেন, যৌন ব্যবসার সঙ্গে জড়িতরা কোনো শাস্তিমূলক ব্যবস্থার ভয় পান না বলেই এই প্রবণতা দিন দিন বাড়ছে। এ ধরনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যমান ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এলাকাটির ক্রমবর্ধমান এই সংকট নিরসনে কর্তৃপক্ষ কীভাবে পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার বিষয়।
সূত্র: দ্য গার্ডিয়ান


