ট্রাম্পের জন্য অগ্নিপরীক্ষা: মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আজ ভোটাররা তাদের রায় প্রদান করবেন। ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ এবং বর্তমান প্রশাসনের অগ্রযাত্রার জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। জিএমটি অনুযায়ী মঙ্গলবার রাত ১১টায় ভোটকেন্দ্রগুলো বন্ধ হওয়ার পর থেকেই প্রাথমিক ফলাফল আসার প্রক্রিয়া শুরু হবে। তবে চূড়ান্ত ফলের জন্য দেশবাসীকে আরও কয়েক দিন অপেক্ষা করতে হতে পারে।
নির্বাচনটি কার্যত ডোনাল্ড ট্রাম্পের প্রভাব যাচাইয়ের একটি বড় মাপকাঠি হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ভোটের ফলাফল মার্কিন রাজনীতির পরবর্তী গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভোট গণনা শেষ হওয়ার পর চূড়ান্ত ফলাফল পেতে বিলম্ব হতে পারে বলে আগাম সতর্কবার্তা দিয়ে রেখেছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখন সবার নজর এখন আমেরিকার বিভিন্ন প্রান্তের ভোটকেন্দ্রগুলোর দিকে।
সূত্র: আল জাজিরা


