ডেমোক্র্যাটদের জয়ে কোণঠাসা সিলিকন ভ্যালির শীর্ষ ধনকুবেররা

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির সাফল্য প্রযুক্তি খাতের প্রভাবশালী ব্যক্তিদের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অতি-ধনী ব্যক্তিদের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে সাধারণ জনগণের মধ্যে যে অসন্তোষ ছিল, তা এবারের নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছে। এর ফলে মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ায় সিলিকন ভ্যালির বিলিয়নেয়ারদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
অতীতে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ইলন মাস্ক, জেফ বেজোস এবং মার্ক জাকারবার্গের মতো প্রযুক্তি বিশ্বের নীতিনির্ধারকরা ট্রাম্পের বলয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। তৎকালীন রাজনৈতিক মেরুকরণ এবং এআই খাতের অভাবনীয় সম্প্রসারণ তাদের সম্পদকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। বিশেষ করে ইলন মাস্কের সম্পদ এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল। তবে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এখন সেই 'স্বর্ণযুগ' শেষ হওয়ার পথে। ডেমোক্র্যাটরা ক্ষমতায় আসায় প্রযুক্তি খাতের এই মহারথীরা এখন কঠোর আইনি ও নীতিগত চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার ঝুঁকিতে রয়েছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান


