নবতিপর স্টিভ রাইখের সুরের জাদুতে মুগ্ধ লন্ডন

লন্ডনের বার্বিকান হলে প্রখ্যাত সুরকার স্টিভ রাইখের নব্বইতম জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত এক বিশেষ কনসার্ট শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছে। কলিন কারি গ্রুপ এই অনুষ্ঠানে সুরকারের দীর্ঘ কর্মজীবনের শুরুর দিকের জনপ্রিয় কাজের পরিবর্তে গত দুই দশকের সৃষ্টিগুলোর ওপর বিশেষ আলোকপাত করেছে। ব্যতিক্রমধর্মী এই আয়োজনে শিল্পীর পরিণত বয়সের সৃষ্টিশীলতাকে তুলে ধরা হয়েছে, যেখানে নতুন প্রজন্মের সামনে উঠে এসেছে তার সাম্প্রতিকতম কাজ ‘ইন অল ইয়োর ওয়েজ’-এর প্রিমিয়ার।
কনসার্টের শুরুতে কিছুটা অগোছালো ভাব থাকলেও, দ্রুতই ছন্দে ফিরে আসে দলটি। বিশেষ করে রেডিওহেডের গানের সুরের ছোঁয়ায় তৈরি ‘রেডিও রিরাইট’ পরিবেশনের সময় পারফরম্যান্সের সূক্ষ্মতা ও ছন্দময় উপস্থাপনা ছিল চোখে পড়ার মতো। কলিন কারির দক্ষ পরিচালনায় প্রতিটি সুরের মূর্ছনা ছিল অত্যন্ত প্রাণবন্ত। সত্তরের দশকের ‘ক্ল্যাপিং মিউজিক’-এর মতো ক্ল্যাসিক সৃষ্টির পাশাপাশি নব্বই বছর বয়সী এই কিংবদন্তি সুরকারের সাম্প্রতিক কাজগুলো প্রমাণ করেছে যে, বয়সের ভার ছাপিয়ে তার সৃষ্টির আবেদন আজও সমানভাবে প্রাসঙ্গিক ও আধুনিক।
সূত্র: দ্য গার্ডিয়ান


