হলিউড তারকা আলেকজান্ডার স্কার্সগার্ডের ‘উইকার হাজবেন্ড’ রূপ নিয়ে কারিগরদের সংশয়

হলিউডের জনপ্রিয় অভিনেতা আলেকজান্ডার স্কার্সগার্ড অভিনীত নতুন রোমান্টিক কমেডি সিনেমা ‘উইকার’-এ তাঁর অদ্ভুত এক চরিত্র নিয়ে বিশ্বজুড়ে চলছে জোর আলোচনা। পর্দায় তাঁকে একটি ‘উইকার হাজবেন্ড’ বা বেতের তৈরি স্বামীর ভূমিকায় দেখা গেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তবে সাধারণ দর্শকদের কাছে এটি যতটা না আকর্ষণীয়, তার চেয়ে বেশি বিস্ময় ও কৌতুহল জাগিয়েছে পেশাদার ঝুড়ি বা বেতের কারিগরদের মনে।
কারিগরদের মতে, এই চরিত্রের নির্মাণশৈলীতে কারিগরি ত্রুটি রয়েছে। তাঁদের প্রশ্ন, কেন চরিত্রটি তৈরিতে নমনীয় বেত ব্যবহার করা হয়নি? এছাড়া বেতের বুনন পদ্ধতি নিয়েও তাঁদের আপত্তি রয়েছে। শিল্পীদের দাবি, চরিত্রটি বুনন পদ্ধতিতে তৈরি না হয়ে যেভাবে পেঁচানো হয়েছে, তা তাদের ঐতিহ্যবাহী কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সিনেমার এই কাল্পনিক চরিত্রটির বুননশৈলী কতটা বাস্তবসম্মত, তা নিয়ে পেশাদার কারিগরদের এই সরব প্রতিক্রিয়া সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান


