হিব্রনে দুই সেনাকে হত্যার অভিযোগে দুই ফিলিস্তিনির বাড়ি গুঁড়িয়ে দিল ইসরায়েলি বাহিনী

গেল সপ্তাহে হিব্রনে দুই ইসরায়েলি সেনাকে হত্যার ঘটনায় অভিযুক্ত দুই ফিলিস্তিনির বাড়িঘর ধ্বংস করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। দেশটির সামরিক অভিযানের অংশ হিসেবে গত কয়েক দিনে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।
অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ওই দুই সেনাকে হত্যার দায় রয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সেই অভিযোগের প্রেক্ষিতেই শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট বাড়িগুলো গুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।
সূত্র: আল জাজিরা


