প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
অল ব্ল্যাকসের মোকাবিলায় ফুর্ব্যাঙ্ক-চেসামের প্রত্যাবর্তনে শক্তি বাড়ল ইংল্যান্ডের রাজধানীর আশকোনায় আশিয়ান সিটির অফিসে দুর্বৃত্তদের তাণ্ডব ও কর্মীদের মারধর প্রথম শ্রেণির ক্রিকেটে রানবন্যার রেকর্ড গড়লেন তাওহিদ হৃদয় বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ডায়াবেটিস সচেতনতায় দেশজুড়ে ফার্মাসিয়া লিমিটেডের বর্ণাঢ্য র‍্যালি অল ব্ল্যাকসের মোকাবিলায় ফুর্ব্যাঙ্ক-চেসামের প্রত্যাবর্তনে শক্তি বাড়ল ইংল্যান্ডের রাজধানীর আশকোনায় আশিয়ান সিটির অফিসে দুর্বৃত্তদের তাণ্ডব ও কর্মীদের মারধর প্রথম শ্রেণির ক্রিকেটে রানবন্যার রেকর্ড গড়লেন তাওহিদ হৃদয় বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ডায়াবেটিস সচেতনতায় দেশজুড়ে ফার্মাসিয়া লিমিটেডের বর্ণাঢ্য র‍্যালি
আইন ও অপরাধ, ব্রেকিং নিউজ

কাঁঠালিয়ায় ডোপ টেস্টে পজেটিভ মাদকসেবী গ্রেফতার

October 30, 2026

Spread the love

মো. আমিনুল ইসলাম
ঝালকাঠি প্রতিনিধিঃ


ঝালকাঠির কাঁঠালিয়ায় বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় আনোয়ার হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ডোপ টেস্টে মাদক সেবনের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০:১০ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল কাঁঠালিয়া উপজেলার ১ নম্বর চেচঁরী রামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামে এই অভিযান পরিচালনা করে।

ডিবি পুলিশের এসআই (নিঃ) মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মহিষকান্দি এলাকার ধৃত আসামি আনোয়ার হোসেনের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় তাঁকে নেশাজাতীয় দ্রব্য সেবনরত অবস্থায় আটক করা হয়।

​পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ডোপ টেস্টের মাধ্যমে আসামির শরীরে অবৈধ ‘অ্যাম্পেটামিন (ICT)’ এর উপস্থিতি পজেটিভ পাওয়া যায়।

​এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. হুমায়ুন কবির বাদী হয়ে আসামির বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় একটি নিয়মিত এজাহার দায়ের করেছেন।

​গ্রেফতারকৃত আনোয়ার হোসেন কাঁঠালিয়া উপজেলার চেচঁরী রামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. ইউনুস হাওলাদারের ছেলে।