প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ডায়াবেটিস সচেতনতায় দেশজুড়ে ফার্মাসিয়া লিমিটেডের বর্ণাঢ্য র‍্যালি শেয়ার বাজারে দরপতন: বড় লোকসানের মুখে এনভিডিয়ার শীর্ষ কর্মকর্তারা মজুরি বৃদ্ধির দাবিতে অচল বাংলাদেশের পোশাক কারখানা বরখাস্তের পরও থামছে না মাদক সেবন: রাজশাহীতে হাতেনাতে ধরা পুলিশ কনস্টেবল বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ডায়াবেটিস সচেতনতায় দেশজুড়ে ফার্মাসিয়া লিমিটেডের বর্ণাঢ্য র‍্যালি শেয়ার বাজারে দরপতন: বড় লোকসানের মুখে এনভিডিয়ার শীর্ষ কর্মকর্তারা মজুরি বৃদ্ধির দাবিতে অচল বাংলাদেশের পোশাক কারখানা বরখাস্তের পরও থামছে না মাদক সেবন: রাজশাহীতে হাতেনাতে ধরা পুলিশ কনস্টেবল
রাজনীতি

বাংলাদেশে ওয়াটারএইডের চার দশকের পথচলা: আলোকচিত্রের ফ্রেমে বদলে যাওয়া জীবনের গল্প

October 30, 2026

Spread the love

বাংলাদেশে ওয়াটারএইডের চার দশকের পথচলা: আলোকচিত্রের ফ্রেমে বদলে যাওয়া জীবনের গল্প

নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও উন্নত স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশে ওয়াটারএইডের কার্যক্রম চার দশকে পদার্পণ করল। এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে রাজধানীর আগারগাঁওয়ে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশে (আইএবি) শুরু হয়েছে ‘সুখ ফুটেছে মুখের রেখায়’ শীর্ষক এক ব্যতিক্রমী আলোকচিত্র প্রদর্শনী। ৪০টি আলোকচিত্রের মাধ্যমে সাধারণ মানুষের জীবন পরিবর্তনের বাস্তব গল্পগুলো তুলে ধরা হয়েছে এই আয়োজনে। উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক হাসিন জাহান ও কান্ট্রি ডিরেক্টর আজমান আহমেদ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৮৬ সাল থেকে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সংস্থাটি নিরলস কাজ করে যাচ্ছে। আলোকচিত্র প্রদর্শনী ছাড়াও আয়োজনে চলচ্চিত্র প্রদর্শন, ভার্চ্যুয়াল রিয়েলিটি ট্যুর ও অডিওভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে পানি ও স্বাস্থ্যসেবা যে মানুষের জীবনে মর্যাদা ও সম্ভাবনা বয়ে আনে, তা ফুটিয়ে তোলা হয়েছে। আগামী শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এই প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে, যা পুরনো সহকর্মী ও অংশীদারদের পুনর্মিলনের এক মিলনমেলায় পরিণত হয়েছে।

সূত্র: প্রথম আলো