প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
জাতীয় সংসদে আলোচনায় ‘দৈনিক নববাণী’র সংবাদ, পেশাদার সাংবাদিকতার মর্যাদা রক্ষার দাবি জয়নাল আবেদিন ফারুক এমপির ভালোবাসার জয়: সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে ফের এক ছাদের নিচে দম্পতি রাষ্ট্রায়ত্ত মালিকানায় ইসলামী ব্যাংক: সংকট উত্তরণে বড় পরিবর্তনের পথে বাংলাদেশ ব্যাংক সুউচ্চ ভবনের দুলুনি ও বাসিন্দাদের ভীতি দূর করার আধুনিক প্রকৌশল কৌশল মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস: পৃথিবী থেকে এক আলোক-দিনের দূরত্বে ভয়েজার-১ জাতীয় সংসদে আলোচনায় ‘দৈনিক নববাণী’র সংবাদ, পেশাদার সাংবাদিকতার মর্যাদা রক্ষার দাবি জয়নাল আবেদিন ফারুক এমপির ভালোবাসার জয়: সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে ফের এক ছাদের নিচে দম্পতি রাষ্ট্রায়ত্ত মালিকানায় ইসলামী ব্যাংক: সংকট উত্তরণে বড় পরিবর্তনের পথে বাংলাদেশ ব্যাংক সুউচ্চ ভবনের দুলুনি ও বাসিন্দাদের ভীতি দূর করার আধুনিক প্রকৌশল কৌশল মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস: পৃথিবী থেকে এক আলোক-দিনের দূরত্বে ভয়েজার-১
রাজনীতি

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির: ঠাকুরগাঁওয়ে বিজয়ী প্রার্থীর বাড়িতে পরাজিত প্রতিপক্ষ

October 30, 2026

Spread the love

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির: ঠাকুরগাঁওয়ে বিজয়ী প্রার্থীর বাড়িতে পরাজিত প্রতিপক্ষ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর সৌজন্য ও সম্প্রীতির এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন। নির্বাচনের উত্তাপ শেষে রাজনৈতিক মতপার্থক্য ভুলে তিনি ছুটে যান নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসভবনে। বিজয়ী হওয়ার পরপরই এমন পদক্ষেপে স্থানীয় রাজনীতিতে বেশ ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

সাক্ষাৎকালে মির্জা ফয়সল আমীন পরাজিত প্রার্থী দেলাওয়ার হোসেনের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শেষে দুই নেতার এই আন্তরিক মুহূর্ত পারস্পরিক সম্মান ও গণতান্ত্রিক সংস্কৃতির চর্চাকেই ফুটিয়ে তুলেছে। নির্বাচনের জয়-পরাজয় ছাপিয়ে সাধারণ মানুষের সেবায় একযোগে কাজ করার মানসিকতা ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার এমন উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে।

সূত্র: প্রথম আলো