নিরাপদ সড়ক নিশ্চিতে ইয়ামাহা রাইডার্স ক্লাবের দেশব্যাপী সচেতনতা ক্যাম্পেইন

গত ২২ অক্টোবর সড়কপথে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করে ইয়ামাহা রাইডার্স ক্লাব। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ক্লাবটির ৮৪টি সক্রিয় গ্রুপ একসঙ্গে এই উদ্যোগে শামিল হয়। সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে এবং চালক ও পথচারীদের মধ্যে দায়িত্বশীল আচরণ গড়ে তুলতে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাইডার্স ক্লাবের এই সদস্যরা নিজ নিজ এলাকায় সাধারণ মানুষ ও গাড়ি চালকদের ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে উদ্বুদ্ধ করেছেন। যথাযথ নিয়ম অনুসরণ করে রাস্তা পারাপার ও যানবাহন চালানোর গুরুত্ব তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। বড় পরিসরে আয়োজিত এই কর্মসূচিটি সড়ক ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন ক্লাবটির কর্মকর্তারা।
সূত্র: প্রথম আলো


