📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র প্রদর্শন করে ‘তুফান’-এর হুমকি, রাউজানে আতঙ্ক মিনেসোটার স্মৃতিস্মরণ সভায় রেনি গুড ও অ্যালেক্স প্রেনিকে শ্রদ্ধা জানালেন ভোটাররা দীর্ঘ বিরতি ভেঙে পর্দায় ফেরার ইঙ্গিত, সোশ্যাল মিডিয়ায় নতুন রূপে হাজির জনপ্রিয় তারকা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নিয়ে আপনার প্রতিক্রিয়া কী? নতুন শিক্ষাক্রমে বিদেশি ভাষা যুক্ত করার উদ্যোগ: প্রস্তুতির চ্যালেঞ্জ ও প্রত্যাশা সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র প্রদর্শন করে ‘তুফান’-এর হুমকি, রাউজানে আতঙ্ক মিনেসোটার স্মৃতিস্মরণ সভায় রেনি গুড ও অ্যালেক্স প্রেনিকে শ্রদ্ধা জানালেন ভোটাররা দীর্ঘ বিরতি ভেঙে পর্দায় ফেরার ইঙ্গিত, সোশ্যাল মিডিয়ায় নতুন রূপে হাজির জনপ্রিয় তারকা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নিয়ে আপনার প্রতিক্রিয়া কী? নতুন শিক্ষাক্রমে বিদেশি ভাষা যুক্ত করার উদ্যোগ: প্রস্তুতির চ্যালেঞ্জ ও প্রত্যাশা
অপরাধ ও দুর্ঘটনা

বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি

November 4, 2026

Spread the love

জাকির হোসেন,বেনাপোল (শার্শা) প্রতিনিধি:

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) দিনব্যাপী বিজিবি এর অধীনস্থ বেনাপোল আইসিপি’র টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৫৫টি শাড়ী, ১১৭টি কম্বল, ১০টি চাদর, ৩.৫ কেজি জিরা,৯ প্যাকেট ফুসকা, ৩.৫ কেজি কিসমিস, ৪০টি চাটনী ও ৩২৭১টি কসমেটিক্স সামগ্রী আটক করে।

আটককৃত মালামালের মূল্য ১৭,৫৪,৬০০/-(সতেরো লক্ষ চুয়ান্ন হাজার ছয়শত) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —