প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
অপরাধ ও দুর্ঘটনা

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ হারালেন বাবা

October 26, 2026

Spread the love

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে প্রাণ হারালেন বাবা

গাজীপুরের শ্রীপুরের সাইটালিয়া গ্রামে মাদকাসক্ত ছেলের নির্মমতার শিকার হয়েছেন ৬০ বছর বয়সী আবদুস সামাদ। জানা গেছে, রোববার দিবাগত রাতে নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদে জড়ান সামাদের ছেলে আনোয়ার হোসেন। বিবাদ থামাতে গেলে আনোয়ার তাঁর বাবার দিকে তেড়ে যান। প্রাণ বাঁচাতে সামাদ পাশের এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিলেও ক্ষিপ্ত সন্তান সেখানে গিয়ে লাঠি দিয়ে বাবার ওপর উপুর্যপরি হামলা চালান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সামাদের মৃত্যু হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন।

পরিবারের ভাষ্যমতে, দীর্ঘ সময় সৌদি আরব প্রবাসী থাকার সময় থেকেই আনোয়ার মাদকাসক্ত হয়ে পড়েন। সন্তানকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে বাবা আবদুস সামাদ কোনো চেষ্টাই বাদ রাখেননি; দুবার নিরাময় কেন্দ্রে পাঠানো থেকে শুরু করে তাবলিগেও পাঠিয়েছেন তাকে। এমনকি মাদক মামলায় ছেলে জেলও খেটেছেন। কিন্তু তাতেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। উল্টো বাবার ওপর ক্ষুব্ধ থাকতেন আনোয়ার। স্থানীয় থানা পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —