📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার লোকাল আন্ডারগ্রাউন্ডের ইতিহাসের আড়ালে চাপা পড়ছে মানুষের বিচিত্র সব নাম আশুলিয়ায় বিশৃঙ্খলায় উসকানি দেওয়ার অভিযোগে তিন শ্রমিক নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলাকে পাত্তাই দিল না বার্সেলোনা শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার লোকাল আন্ডারগ্রাউন্ডের ইতিহাসের আড়ালে চাপা পড়ছে মানুষের বিচিত্র সব নাম আশুলিয়ায় বিশৃঙ্খলায় উসকানি দেওয়ার অভিযোগে তিন শ্রমিক নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলাকে পাত্তাই দিল না বার্সেলোনা
অপরাধ ও দুর্ঘটনা

শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

November 4, 2026

Spread the love

জাকির হোসেন,বেনাপোল(শার্শা) প্রতিনিধি:

যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

তারই ধারাবাহিকতায় বুধবার (০৪ নভেম্বর ২০২৬) ভোরে গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করা হয়।

বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —