📰 ই-পেপার
ব্রেকিং
অপরাধ ও দুর্ঘটনা

শিমগাছ লাগানোকে কেন্দ্র করে প্রাণ গেল যুবদল নেতার

October 24, 2026

Spread the love

শিমগাছ লাগানোকে কেন্দ্র করে প্রাণ গেল যুবদল নেতার

উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে শিমগাছ রোপণ নিয়ে বিরোধের জেরে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম ফিরোজ। তিনি কালমা ইউনিয়ন (উত্তর) শাখার যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাছ লাগানোকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —