ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে কড়া সতর্কতা জারি করেছেন। আসন্ন নির্বাচনের পর ইরানকে লক্ষ্য করে সামরিক অভিযানের যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে এই হুঁশিয়ারি এলো। খামেনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় ইরান তাৎক্ষণিক ও কঠোর প্রতিক্রিয়া দেখাবে, যেখানে কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমার বাধ্যবাধকতা থাকবে না।
সামরিক কমান্ডারদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক এই বৈঠকে খামেনি ইরানের হামলা চালানোর লক্ষ্যবস্তুর তালিকা নতুন করে হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন। তিনি মার্কিন ও জায়নবাদী শত্রুদের দৃশ্যমান ও অদৃশ্য সব ধরনের সম্পদকে এই তালিকায় অন্তর্ভুক্ত করতে বলেছেন। যদিও বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি সংঘাত স্থগিত রয়েছে এবং কূটনৈতিক আলোচনার উদ্যোগ নেওয়া হচ্ছে, তবুও তেহরান জানিয়েছে যে নতুন করে শত্রুতা শুরু হলে যুদ্ধের ভয়াবহতা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো আলোচনার পরিকল্পনা নেই।
সূত্র: প্রথম আলো
